চার হাত এক হল সরহুল পুজোতে। এই উপলক্ষ্যে ৫২ জোড়া দম্পতির আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হল। অগ্নিকে সাক্ষী রেখে, মালা বদল করে গণ বিবাহ দেওয়া হল কালচিনির এই ময়দানে। গণবিবাহ উপলক্ষে সেজে ওঠে কালচিনির সুভাষিনী চা বাগানের ময়দান। সকাল থেকে দেখা যায় দম্পতিদের ভিড়।
মহাকুম্ভ থেকে ছাদনাতলায়! ‘আইআইটি বাবা’ অভয় সিংহের প্রেমের পরিণতি, কে হলেন তাঁর জীবনসঙ্গিনী?
advertisement
পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ৫২ জোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হল। এই গণ বিবাহে সামিল হতে এসেছিলেন কুমারগ্রাম, চালসা, ডিমডিমা সহ ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এবং গ্রামাঞ্চল থেকে ৫২ জন দম্পতি। অনেকেরই নিজেদের সন্তান রয়েছে। অনেকেই আবার সংসার পেতেছেন বেশ কয়েক মাস হল। আবার অনেকে কিছুদিন আগে পাড়ার মন্দির থেকে কোনওরকমে বিয়ে করেছেন। এঁরা কেউই নিজেদের বিবাহের অনুষ্ঠান করতে পারেননি জাঁকজমক করে। আর্থিক অনটন তাঁদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার তাঁদের গণবিবাহ দেওয়া হল। সাজসজ্জা, খাওয়া-দাওয়া, উপহারের ডালি সব মিলিয়ে রাজকীয় ব্যবস্থা।
গণ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালচিনি বিধানসভার প্রার্থীরা। ভোট প্রচার নয়, তবে আনন্দে মেতে উঠলেন তাঁরা। কালচিনি বিধানসভা চা বাগান প্রবণ এলাকা। আদিবাসী সমাজের কোনও অনুষ্ঠান হলে সকলেই তাতে অংশগ্রহণ করেন।রাতে দেখা গেল কালচিনির বিজেপি প্রার্থী বিশাল লামা এসেছেন উৎসবে। তিনি আদিবাসী নৃত্য দলের সঙ্গে নাচ ও গানে মেতে ওঠেন। প্রার্থীদের একসঙ্গে পেয়ে খুশি হন সকলে।