TRENDING:

Job Alert: সীমান্ত শহর বনগাঁয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে শুরু 'মিশন ৫১'

Last Updated:

Job Alert:  সীমান্ত শহর বনগাঁয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে শুরু হল "মিশন ৫১"। ভাবছেন কী এই মিশন ৫১! এডু হাব বাংলার উদ্যোগে চালু হওয়া এই অভিনব প্রকল্প ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সীমান্ত শহর বনগাঁয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে শুরু হল “মিশন ৫১”। ভাবছেন কী এই মিশন ৫১! এডু হাব বাংলার উদ্যোগে চালু হওয়া এই অভিনব প্রকল্প ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় ৭০ জন ছাত্রছাত্রী এই মিশনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলেও আপাতত ৫১ জনকে সুযোগ দেওয়া হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
মিশন ৫১
মিশন ৫১
advertisement

আরও পড়ুনঃ ‘বাংলাজুড়ে বোমার সংস্কৃতি, আইনশৃঙ্খলা বলে কিছু নেই’ বাজেট বিতর্কে তৃণমূলকে তীব্র আক্রমণ নির্মলার!

সংস্থার দাবি, আগামী তিন মাসের মধ্যে সীমান্ত এলাকার বেকার পড়ুয়াদের সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনার মাধ্যমে সরকারি চাকরির প্রস্তুতিতে সক্ষম করে তোলাই এই মিশনের মূল লক্ষ্য। এদিন থেকে শুরু হলেও, শনিবার ও রবিবার করে নিয়মিত ক্লাস চলবে। সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই কোচিং সেন্টারের মাধ্যমে বাগদা, ঠাকুরনগর, মছলন্দপুর-সহ বিস্তীর্ণ এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন। বনগাঁ বাটার মোড় সংলগ্ন এই শিক্ষা কেন্দ্রে ইউপিএসসি, রেল, ডব্লিউবিসিএস-সহ বিভিন্ন সরকারি উচ্চপদে চাকরির জন্য নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত মক টেস্ট ও মূল্যায়নের মাধ্যমে পড়ুয়াদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। বিশেষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে স্টাডি ম্যাটেরিয়াল সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মোবাইল নয়, বই হল প্রকৃত বন্ধু! যুব সমাজকে বইমুখী করতে জঙ্গিপুরে বিরাট আয়োজন
আরও দেখুন

উল্লেখ্য, এর আগে এডু হাব বাংলার শাখা বেলঘড়িয়া ও দমদমে সফলভাবে চাকরিপ্রার্থীদের গাইডেন্স দিয়েছে। ‘সাফল্য বাংলা লাইব্রেরি’-র সুবিধার মাধ্যমে পড়ুয়ারা অতিরিক্ত সহায়তা ও পাঠ্যসামগ্রী পেয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার বনগাঁয় শুরু হয়েছে ‘মিশন ৫১’।  এলাকার বুদ্ধিজীবীদের মতে, সীমান্ত অঞ্চলে বাড়তে থাকা বেকারত্বের প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ইতিমধ্যেই নির্বাচিত ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পেয়ে খুশি বলে জানিয়েছেন। এখন দেখার, আগামী দিনে ‘মিশন ৫১’ কতটা সফলভাবে সীমান্ত এলাকার যুবসমাজের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Job Alert: সীমান্ত শহর বনগাঁয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে শুরু 'মিশন ৫১'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল