TRENDING:

Jalpaiguri Tourism: দামাল নদী-জঙ্গল-চা বাগানের মাঝে নতুন সাজে ডুয়ার্সের জনপ্রিয় স্পট, পর্যটকদের জন্য কোটি টাকার প্রকল্প জেলা পরিষদের

Last Updated:

Jalpaiguri Tourism: ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মধুবনী পার্ক এবার নতুন রূপে ধরা দিতে চলেছে। প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার মেলবন্ধনে এই পার্কটিকে সাজিয়ে তুলতে জেলা পরিষদের তরফে বড় আর্থিক বরাদ্দ করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে পার্কের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: পর্যটকদের জন্য নতুনভাবে সেজে উঠছে ডুয়ার্সের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র! দীর্ঘ অবহেলার অবসান, নতুন রূপে ফিরছে ডুয়ার্সের মধুবনী পার্ক! দীর্ঘদিনের বেহাল দশা কাটতে চলেছে ডুয়ার্সের অন্যতম পরিচিত পর্যটন কেন্দ্র মধুবনী পার্কের। অবশেষে সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে এই প্রকল্পের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement

এর ফলে আবারও পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দা ও পর্যটন মহল। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটায় অবস্থিত মধুবনী পার্ক একসময় ছিল ডুয়ার্স ভ্রমণপিপাসুদের অন্যতম প্রিয় গন্তব্য। চারপাশে চিরসবুজ প্রকৃতি, একদিকে ঘন মরাঘাট জঙ্গল, পাশ দিয়ে বয়ে চলা নদী এবং দু’দিকে বিস্তীর্ণ চা-বাগান এই মনোরম পরিবেশে গড়ে ওঠা পার্কটি শিশুদের খেলার জায়গা, পর্যটকদের বসার ব্যবস্থা ও রাত্রিযাপনের কটেজের জন্য বিশেষভাবে পরিচিত ছিল।

advertisement

আরও পড়ুন: মাঘের শেষে পারদ পড়ছে জেলায় জেলায়, কী হতে চলেছে হুগলিতে! জানুন আবহাওয়ার মেগা আপডেট 

তবে বানারহাট ব্লক গঠনের পর ধূপগুড়ি ও বানারহাট পঞ্চায়েত সমিতির প্রশাসনিক টানাপড়েনে দীর্ঘদিন ধরেই কোনও সংস্কার হয়নি পার্কটির। ফলে ধীরে ধীরে ভগ্নদশায় পৌঁছয় পার্কের ভিতরের অবকাঠামো। বসার জায়গা, শিশুদের খেলার সরঞ্জাম, সীমানা প্রাচীর সবই নষ্ট হয়ে যায়। কটেজগুলির দেওয়ালে ফাটল ধরে, খসে পড়তে থাকে অংশবিশেষ ফলে রাত্রিযাপনের অনুপযোগী হয়ে ওঠে এলাকা। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা পার্ক সংস্কারের দাবিতে সরব ছিলেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট আসে ভোট যায়, কিন্তু দশ বছরে প্রতিশ্রুতি অপূর্ণই! এবার কি সমাধান হবে? 'পথ' চেয়ে গাইঘাটার মানুষ
আরও দেখুন

অবশেষে জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে সংস্কার ও সৌন্দর্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ক কর্মীদের দাবি, ইতিমধ্যেই মাপঝোঁকের কাজ সম্পন্ন হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানিয়েছেন, প্রায় এক কোটি টাকা এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। পার্কটি নতুনভাবে সাজিয়ে তোলা হলে ফের পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা সকলের। তবে ভোটের আগেই দ্রুত কাজ শুরু ও শেষ করার দাবি জানিয়েছেন গয়েরকাটার বাসিন্দারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri Tourism: দামাল নদী-জঙ্গল-চা বাগানের মাঝে নতুন সাজে ডুয়ার্সের জনপ্রিয় স্পট, পর্যটকদের জন্য কোটি টাকার প্রকল্প জেলা পরিষদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল