মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য অশান্ত। ইরানের উপর ভয়ঙ্কর আক্রমণ আমেরিকার। পাল্টা হানা ইরানেরও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে বহু দেশে বিমান পরিষেবা বন্ধ। এই পরিস্থিতিতে কাজাখস্তান, উজবেকিস্তান বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক।
তাঁদের মধ্যে রয়েছেন বর্ধমানেরও কয়েকজন। ব্যবসায়ী বিশ্বজিৎ মল্লিক সপরিবারে সেখানে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন। কীভাবে দেশে ফিরবেন বুঝতে পারছেন না। ফেসবুকে ভিডিও পোস্ট করে দেশে ফেরাতে ভারত সরকারের সাহায্য চেয়ে কাতর আর্জি জানিয়েছেন বিশ্বজিৎবাবু।
advertisement
ফেসবুকে তিনি লিখেছেন, ঘুম ভাঙা একরাশ দুশ্চিন্তা নিয়ে। আরব দেশগুলোতে যুদ্ধের ঘনঘটা। কীভাবে দেশে ফিরব জানি না। আগামীকাল উজবেকিস্তান যাব। ওখানেও নিরাপদ থাকব। কিন্ত সেখান থেকে কিভাবে ফিরব সেটাই চিন্তা।”
আরও পড়ুন- বন্ধ বিমান চলাচল, আটকে হাজার হাজার যাত্রী! হোটেলের খরচ বহন করবে সংযুক্ত আরব আমিরশাহি
ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উপর দিয়ে তাঁদের বিমান ফেরার কথা। কিন্তু সেখানে পরিষেবা বন্ধ। এই পরিস্থিতিতে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। না হলে তাঁদের সেখান থেকে ইউরোপ হয়ে রাশিয়া, চায়না, সিঙ্গাপুর হয়ে দেশে ফিরতে হবে। এতটা ট্রাভেল করে ফেরাটা বিশাল ব্যয়সাপেক্ষ। এই পরিস্থিতিতে ভারত সরকারের কছে আবেদন করেছেন নিরাপদে দেশে ফেরানোর। ভিডিওতে তাঁরা সকলেই কেঁদে ফেলেন আর্জি জানাতে গিয়ে।
