advertisement

Iran-Israel War: বন্ধ বিমান চলাচল, আটকে হাজার হাজার যাত্রী! হোটেল ও খাবারের খরচ বহন করবে সংযুক্ত আরব আমিরশাহি

Last Updated:

Iran-Israel War: পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি ও আকাশপথ বন্ধ থাকার কারণে দেশে আটকে পড়া ২০ হাজারের বেশি যাত্রীর জন্য বড় উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি সরকার। আটকে পড়া যাত্রীদের থাকার ব্যবস্থা ও খাবারের সমস্ত খরচ বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুবাই বিমানবন্দর
দুবাই বিমানবন্দর
দুবাই: পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও আকাশপথ বন্ধের জেরে সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া ২০ হাজারেরও বেশি যাত্রীর জন্য বড় পদক্ষেপ নিল সংযুক্ত আরব আমিরশাহি সরকার। আটকে পড়া যাত্রীদের হোটেল ও খাবারের খরচ বহনের ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, জরুরি বিমান সহায়তা পরিকল্পনা চালু করেছে দেশটি, যার আওতায় ফ্লাইট বাতিল বা বিলম্বের কারণে আটকে পড়া যাত্রীদের থাকার ব্যবস্থা, খাবার এবং পুনরায় বুকিংয়ের খরচ বহন করা হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ SIR মামলা চলছে তাঁদের এজলাসেই! চূড়ান্ত ভোটার তালিকায় সেই বিচারপতি জয়মাল্য বাগচীরই নামের বানান ভুল! বিতর্ক তুঙ্গে
বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর-সহ দেশের বড় বিমানবন্দরগুলিতে বহু ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের স্বস্তি দিতে হোটেলগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে অতিথিরা নির্ধারিত চেক-আউটের পরেও থাকতে পারেন।
advertisement
advertisement
advertisement
সংস্কৃতি ও পর্যটন বিভাগ – আবুধাবির পক্ষ থেকে জারি নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীরা পরিস্থিতির কারণে সময়মতো ফিরতে না পারলে তাঁদের থাকার মেয়াদ বাড়িয়ে দিতে হবে এবং সেই খরচ বহন করবে কর্তৃপক্ষ।
ইরানের সাম্প্রতিক হামলার পর উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশ নিরাপত্তার কারণে আকাশপথ আংশিক বন্ধ করেছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। এই অবস্থায় বিমানবন্দর ও পার্টনার হোটেলগুলিতে যাত্রীদের জন্য অতিরিক্ত সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।
advertisement
advertisement
অন‍‍্যদিকে, সৌদি ২ মার্চ রাত পর্যন্ত আম্মান, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইন, মস্কো ও পেশোয়ার রুটে একাধিক ফ্লাইট বাতিল করেছে। ভ্রমণ বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ফ্লাইট বাতিলের কারণে অসুবিধায় পড়লে যাত্রীরা যেন সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran-Israel War: বন্ধ বিমান চলাচল, আটকে হাজার হাজার যাত্রী! হোটেল ও খাবারের খরচ বহন করবে সংযুক্ত আরব আমিরশাহি
Next Article
advertisement
Amit Shah on Abhishek Banerjee: 'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
  • তৃণমূলকে ভোট দিলে এবার বাংলায় ভাইপোর শাসন৷

  • মথুরাপুরের সভা থেকে দাবি অমিত শাহের৷

  • মমতার পাশাপাশি অভিষেককেও নিশানা শাহের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement