advertisement

SIR in Bengal: SIR মামলা চলছে তাঁদের এজলাসেই! চূড়ান্ত ভোটার তালিকায় সেই বিচারপতি জয়মাল্য বাগচীরই নামের বানান ভুল! বিতর্ক তুঙ্গে

Last Updated:

SIR in Bengal: এসআইআর মামলার শুনানি হওয়া বেঞ্চের অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচীর নামের বানানেই চূড়ান্ত তালিকায় গলদ ধরা পড়েছে। ইংরেজিতে সঠিক থাকলেও বাংলায় তা লেখা হয়েছে ‘জোযমাল্য বাগচী’, যা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।

বিচারপতি জয়মাল্য বাগচী
বিচারপতি জয়মাল্য বাগচী
কলকাতাঃ এসআইআর মামলার শুনানি যে বেঞ্চে হয়েছিল, সেই বেঞ্চের অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচীর নামের বানানেই ভুল ধরা পড়ল চূড়ান্ত তালিকায়। ইংরেজি বানান সঠিক থাকলেও বাংলায় লেখা হয়েছে ‘জোযমাল্য বাগচী’, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক বিতর্ক।
রাসবিহারী কেন্দ্রের ভোটার হিসেবে বিচারপতির নাম তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও বাংলা বানানের এই ত্রুটি নিয়ে প্রশ্ন উঠছে—এ ধরনের ভুল কি নিছক অসাবধানতা, নাকি ইচ্ছাকৃত? অভিযোগ উঠেছে, এর আগেও এমন ভুল থাকলেও নির্বাচন কমিশন তা সংশোধনের উদ্যোগ নেয়নি।
আরও পড়ুনঃ দোল-হোলিতে খামখেয়ালি ওয়েদার! কলকাতা-সহ দক্ষিণে শুষ্ক গরম, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র জয় প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, কমিশনের অপদার্থতা বারবার সামনে আসছে এবং এসআইআর প্রক্রিয়াতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, এই তালিকা এখন সুপ্রিম কোর্টের অধীন, ভুল সকলেরই হতে পারে এবং প্রয়োজনে বিচারপতি নিজেই বিষয়টি দেখবেন।
advertisement
advertisement
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট-এর বেঞ্চে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বাগচী ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলি এসআইআর মামলার শুনানি করেন। সে সময় তথ্যগত অসঙ্গতি নিয়ে কমিশনের ব্যবহৃত সফটওয়্যার নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি বাগচী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in Bengal: SIR মামলা চলছে তাঁদের এজলাসেই! চূড়ান্ত ভোটার তালিকায় সেই বিচারপতি জয়মাল্য বাগচীরই নামের বানান ভুল! বিতর্ক তুঙ্গে
Next Article
advertisement
WBHS: স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন
স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা
  • পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS)–এ বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

  • পেনশনভোগীদের জন্য ২ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ানোর ঘোষণা

  • জটিল IPD চিকিৎসার ক্ষেত্রে ২ লক্ষের বেশি খরচ হলেও মিলবে সুবিধা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement