Bus Accident: নেত্রী মমতার সভা থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, লরিকে মুখোমুখি ধাক্কা, আহত অন্তত ৩০
- Reported by:Pranab kumar Banerjee
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Bus Accident: নবগ্রামে মর্মান্তিক বাস দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন তৃণমূল সমর্থক। এর মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
advertisement
1/5

নবগ্রামে মর্মান্তিক বাস দুর্ঘটনা, দুর্ঘটনায় আহত অন্তত ৩০ জন, বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সভা শেষ করে বাড়ি ফেরার পথে ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
advertisement
2/5
জানা গিয়েছে, নবগ্রামের গোপগ্রাম এলাকায় যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস রং রুটে যাবার সময়। দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ধাক্কার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপর উঠে যায়।
advertisement
3/5
এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন তৃণমূল কর্মী ও সমর্থক। আহতদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
advertisement
4/5
স্থানীয়দের তৎপরতায় এবং খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও স্থানীয় পলসন্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
advertisement
5/5
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নবগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী প্রণব চন্দ্র দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, বাসটি রং রুটে যাওয়ার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Bus Accident: নেত্রী মমতার সভা থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, লরিকে মুখোমুখি ধাক্কা, আহত অন্তত ৩০