advertisement

Bangla News Firing in Murshidabad: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রক্তাক্ত! নওদায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Bangla News Firing in Murshidabad: পাটিকাবাড়ি বাজারের ব্যবসায়ী সোমবার রাতে বাড়ি ফিরছিলেন পেশায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সুদর্শন বারিক। তখনই খুব কাছ থেকে গুলি চলে। মোটরবাইকে এসে হামলা দুষ্কৃতীদের।

স্বর্ণব্যবসায়ীকে গুলি মুর্শিদাবাদে
স্বর্ণব্যবসায়ীকে গুলি মুর্শিদাবাদে
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে লক্ষ্যে করে চলল পরপর গুলি। পাটিকাবাড়ি এলাকায় স্বর্ণ ব্যবসায়ী সুদর্শন বারিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নওদা থানার অন্তর্গত বাজারপাড়া এলাকায়।
জানা গিয়েছে, পাটিকাবাড়ি বাজারের ব্যবসায়ী সোমবার রাতে বাড়ি ফিরছিলেন পেশায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সুদর্শন বারিক। অভিযোগ, সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর মাথায় গুলি লাগে। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
আরও পড়ুন: ‘মুখ্যসচিবের বিষয়ও বিচারাধীন!’ SIR-এ নন্দিনীর ‘বিবেচনাধীন’ থাকা নিয়ে রাজ্য প্রশ্ন তুলেছিল, এবার সেই ব্যাখ্যা দিল কমিশন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। যদিও এখনও পর্যন্ত গুলি কারা চালিয়েছে বা কী কারণে এই হামলা, তা স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: SIR-এ বিবেচনাধীন-বিতর্কে নির্বাচন কমিশন ‘বনাম’ ডব্লিউবিসিএস অফিসার সংগঠন! ‘লক্ষণরেখা’ মেনে চলার পরামর্শ, কেন?
আহত ওই সুদর্শন বারিককে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক কারণ নাকি পুরনো শত্রুতা তার তদন্ত করে দেখা হবে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Bangla News Firing in Murshidabad: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রক্তাক্ত! নওদায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement