TRENDING:

Police News: বেশি ভিউয়ের লোভে বিপদ ডেকে আনছেন না তো? ভোটের আগে যা জানাল পুলিশ, শুনেই রাতের ঘুম উড়ছে অনেকের

Last Updated:

Jalpaiguri Police News: ভোটের মুখে ভুয়ো খবরে জেরবার হতে হয় সাধারণ মানুষদের। এই ধরণের ঘটনায় এবার রেশ টানতে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। এমন ঘটনায় কেউ ধরা পড়লে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: এই কাজ করলেই এবার যেতে হবে সোজা জেলে! সোশ্যাল মিডিয়া খুললেই ভুয়ো খবরে জেরবার হতে হয় সাধারণ মানুষকে। কোনটা ঠিক কোনটা ভুল না বুঝে, তথ্য যাচাই না করেই ভুল খবর ছড়িয়ে পড়ে চারপাশে। এর জেরে ছড়ায় বিভ্রান্তি। মূলত নির্বাচনের আগেই এই ছবি বেশি দেখা যায়। তাই এবার কোমর বেঁধে নামল পুলিশ প্রশাসন। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে কড়া বার্তা জলপাইগুড়ি পুলিশের।
advertisement

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, গুজব ও বিভ্রান্তিকর ছবি ছড়ানোর প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে কড়া সতর্কবার্তা দিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমরনাথ কে। তিনি জানান, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এই মাধ্যমকেই কিছু অসাধু ব্যক্তি অপব্যবহার করে ভুয়ো তথ্য ছড়াচ্ছে, যা সমাজে বিভ্রান্তি তৈরি করছে এবং আইনশৃঙ্খলার ওপর প্রভাব ফেলছে। অনেক ক্ষেত্রেই মানুষ কোনও খবর যাচাই না করেই তা বিশ্বাস করছেন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

advertisement

আরও পড়ুন: তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়ালে জোড়া ফুল আঁকছিলেন ভিলেজ পুলিশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মহাবিপদ, বড় পদক্ষেপ পুলিশ

পুলিশ সুপার স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম ভুয়ো খবর বা গুজব ছড়ানো হলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই এই ধরনের পোস্ট নজরে রাখতে বিশেষ নজরদারি সেল গঠন করেছে পুলিশ প্রশাসন। তিনি আরও বলেন, ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য ছড়ানো বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও শেয়ার করার সঙ্গে যুক্ত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী, দোষী প্রমাণিত হলে ৩ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হলুদ-নীল-লালের মায়াবী খেলা, বাসন্তী পুজোর ৫০ বছরে চোখ ধাঁধানো আয়োজন
আরও দেখুন

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে কোনও খবর, ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করুন। শুধুমাত্র বেশি ভিউ বা জনপ্রিয়তার আশায় গুজব ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টি না করারও অনুরোধ জানানো হয়েছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে জনসাধারণের দায়িত্বশীল আচরণই পারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে!

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Police News: বেশি ভিউয়ের লোভে বিপদ ডেকে আনছেন না তো? ভোটের আগে যা জানাল পুলিশ, শুনেই রাতের ঘুম উড়ছে অনেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল