advertisement

North 24 Parganas Election News: ভোটের আগে বড় ধাক্কা! তালিকা থেকে শত শত নাম উধাও! কী ঘটল এই বুথের ভোটারদের সঙ্গে?

Last Updated:

Election News: কয়েকশো মানুষের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত মাখালগাছা এলাকার মাত্র দুটি বুথ থেকেই প্রায় ৬৫০ জনের নাম বাদ গেছে।

তালিকা থেকে নাম বাদ শয়ে শয়ে
তালিকা থেকে নাম বাদ শয়ে শয়ে
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই শয়ে শয়ে নাম বাতিল, উত্তপ্ত হাসনাবাদ। হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাবাসপুর দক্ষিণপাড়া, উত্তরপাড়া, হরিকাটি-সহ একাধিক এলাকায় কয়েকশো মানুষের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত মাখালগাছা এলাকার মাত্র দুটি বুথ থেকেই প্রায় ৬৫০ জনের নাম বাদ গেছে।
অভিযোগ, সাপলিমেন্টারী ভোটার তালিকায় একাধিক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, হাবাসপুর এর ২৫৩ নম্বর বুথের ২৮৭ জনের নাম ডিলিট করা হয়েছে। ওই বুথের মোট ভোটার ছিল ৭২২ জন। যাদের মধ্যে বিচারাধীন লিস্টে নাম ছিল ৩৭০ জনের নাম। অপরদিকে এলাকার ২৫২ নম্বর বুথের ৩৬২ জনের নাম ডিলিট করা হয়েছে।
advertisement
‘দোষ দেবেন না,আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে…’ মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা
advertisement
যেখানে মোট ভোটার ছিল ১৩০২ জন।বিচারাধীন তালিকায় ছিল ৪৩৮ জনের নাম। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বসবাস করা সত্ত্বেও এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে এদিন এলাকায় বিক্ষোভে সামিল হন বহু মানুষ। বিক্ষোভকারীরা হাবাসপুরের প্রধান রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এলাকাবাসীরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas Election News: ভোটের আগে বড় ধাক্কা! তালিকা থেকে শত শত নাম উধাও! কী ঘটল এই বুথের ভোটারদের সঙ্গে?
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement