Job News: মোটা বেতনের চাকরির সেরা খোঁজ! বড় সুযোগ বীরভূমে, স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি জেলা প্রশাসনের
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Birbhum Job News: নার্সিং পাশদের বীরভূম জেলাতেই রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। স্বাস্থ্য দফতরের মোটা বেতনের বিনিময়ে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যেই।
advertisement
1/5

জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মখালি, এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বীরভূম জেলা প্রশাসনের ওয়েবসাইটে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ করা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক শূন্যপদ থেকে শুরু করে এই চাকরির জন্য আর কী কী শর্ত রাখা হয়েছে।
advertisement
2/5
বীরভূম জেলার রামপুরহাট স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী তিনজন স্টাফ নার্স নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী রামপুরহাট স্বাস্থ্য জেলার আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে তিনজন স্টাফ নার্স নিয়োগ করা হবে।
advertisement
3/5
নিয়োগ হওয়ার কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনকারীদের ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৯ মার্চ থেকে। রেজিস্ট্রেশন এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ ২ এপ্রিল। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল।
advertisement
4/5
আবেদনকারীদের জিএনএম ট্রেনিং কোর্স থাকতে হবে যেকোনও ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে। অথবা নার্সিং কোর্সের বিএসসি থাকতে হবে। আবেদনকারীকে আবশ্যিকভাবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড হতে হবে।
advertisement
5/5
আবেদনকারীকে স্থানীয় ভাষা জানতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আরও যাবতীয় তথ্য পাওয়া যাবে বীরভূম জেলা প্রশাসনের ওয়েবসাইটে।