TRENDING:

Jalpaiguri News: চুরি করতে এসে গাছের মগডালে চোর! জলপাইগুড়িতে লঙ্কাকাণ্ড, আজব ঘটনা সামলাতে নামল দমকল

Last Updated:

Jalpaiguri News: চুরি করতে ঢুকে গৃহস্থের তাড়া খেয়ে সোজা গাছের মগডালে! জলপাইগুড়ির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শেষমেশ কী ঘটল জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: চুরি করতে গিয়ে গাছের মগডালে আশ্রয়! আজব এই ঘটনার সাক্ষী জলপাইগুড়িবাসী। শেষমেশ দমকলের সহায়তায় গ্রেফতার অভিযুক্ত।
advertisement

জলপাইগুড়ি শহরের সানু পাড়ায় চুরির অভিযোগ ঘিরে  চাঞ্চল্যকর ঘটনা ঘটল। গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে এক যুবক গাছের মগডালে উঠে পড়লে এলাকায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। পরে পুলিশ ও দমকলের সহায়তায় তাকে নিচে নামিয়ে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সানু পাড়ার এক গৃহস্থের বাড়ি থেকে টাকা চুরির অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা তাকে ধরতে গেলে অভিযুক্ত যুবকটি পালানোর চেষ্টা করে। এরপর একটি পাঁচিল টপকে পাশের একটি বড় গাছে উঠে মগডালে আশ্রয় নেয়।

advertisement

আরও পড়ুন: অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাবে শ্রীরামপুর স্টেশনের! সাজবে রাজ্যের বিখ্যাত এই মন্দিরের আদলে, বড় ঘোষণা রেলমন্ত্রীর

গাছের ওপর বসে দীর্ঘক্ষণ নিচে নামতে অস্বীকার করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গাছের নিচে তখন ভিড় জমায় বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে। খবর পেয়ে দমকলের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। পরে দমকল কর্মীরা বিশেষ সরঞ্জাম নিয়ে গাছে উঠে অভিযুক্ত যুবকটিকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় বেশ কিছুক্ষণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত দমকল ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: চুরি করতে এসে গাছের মগডালে চোর! জলপাইগুড়িতে লঙ্কাকাণ্ড, আজব ঘটনা সামলাতে নামল দমকল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল