TRENDING:

Jalpaiguri News: সম্পর্ক তিক্ত হলেও ভোটের ময়দানে একে অন্যের পরিপূরক 'বাঁশ' ও 'রাজনীতি'! কেন জানেন?

Last Updated:

Jalpaiguri News: ভোটের ঢাকে কাঠি পড়তেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাঁশ হাটে ব্যস্ততা তুঙ্গে। রাজনৈতিক প্রচার, দলীয় পতাকা টাঙানো, মঞ্চ তৈরিতে নল বাঁশ অপরিহার্য। তাই ভোট এলেই জলপাইগুড়ির বাঁশ ব্যবসায়ীদের পোয়াবারো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: কথায় বলে বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। তবে এখন ঠিক কঞ্চি নয় বরং কঞ্চির মতো নল বাঁশের কদরই বেশি। নল বাঁশের কদরই জানান দিচ্ছে ভোট আসছে। বাজারে এখন নল বাঁশের কদর ঊর্ধ্বমুখী। জলপাইগুড়ির হাটে বাড়ছে ব্যস্ততা। সম্পর্ক মধুর না হলেও ভোটের সময় একে অপরের পরিপূরক হয়ে ওঠে রাজনীতি আর বাঁশ। নির্বাচন এলেই রাজনৈতিক প্রচার, পতাকা টাঙানো, ব্যানার লাগানো থেকে শুরু করে নানা কাজে হঠাৎ করেই বেড়ে যায় বাঁশের চাহিদা।
advertisement

ভোটের ঢাকে কাঠি পড়তেই ব্যস্ততা বাড়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাঁশ হাটে। নল বাঁশ, কঞ্চি থেকে বাতা…সবকিছুরই চাহিদা বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। বাজারে ৩০০ টাকা দরে বিকোচ্ছে বেত বাঁশের টুকরো। বিক্রেতাদের কথায় এখন চাহিদা তুঙ্গে। রাজনৈতিক মিছিল, দলীয় পতাকা টাঙানো কিংবা অস্থায়ী মঞ্চ তৈরিতে নল বাঁশ প্রায় অপরিহার্য। তাই নির্বাচন যত এগিয়ে আসে, ততই সরগরম হয়ে ওঠে বাঁশের বাজার।

advertisement

আরও পড়ুনঃ পাঁচ মাস ধরে প্রাণের ঝুঁকি! ৩০ ফুট বাঁশের মই বেয়ে ভাগীরথীতে নামছেন গ্রামবাসী, কেতুগ্রামের ভয়াবহ চিত্র

বিক্রেতা প্রসেনজিৎ বিশ্বাসের কথায়, সাধারণ সময়ের তুলনায় ভোটের মরশুমে বিক্রি প্রায় দ্বি’গুণ পর্যন্ত বেড়ে যায়। শুধু ব্যবহারিক দিকেই নয়, রাজনৈতিক কথোপকথনেও ‘বাঁশ’ শব্দটির আলাদা গুরুত্ব রয়েছে। নেতা-কর্মীদের কটাক্ষ, আড্ডা বা রাজনৈতিক রসিকতায় এই শব্দটি প্রায়ই শোনা যায়। তাই একদিকে যেমন রাজনৈতিক প্রচারে বাঁশ অপরিহার্য, অন্যদিকে রাজনৈতিক ভাষাতেও তার উপস্থিতি চোখে পড়ার মতো।

advertisement

View More

আরও পড়ুনঃ গ্যাসের সঙ্কট চরমে! কলকাতা থেকে চালকরা ছুটছেন কোন্নগরের পাম্পে, দীর্ঘ লাইন, অটো চলাচল প্রায় বন্ধ হওয়ার জো

জলপাইগুড়ি জেলার বিভিন্ন নল বাঁশ হাটে এখন তাই বাড়তি ভিড় একটি বাঁশের দাম ১৪০-১৬০ টাকা করে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ভোটের আবহ শুরু হতেই বাইরের ক্রেতাদের আনাগোনাও বেড়েছে। অনেকেই একসঙ্গে বেশি পরিমাণে নল বাঁশ কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের কাজে ব্যবহারের জন্য। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও কিছুটা ঊর্ধ্বমুখী।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

ব্যবসায়ীদের মতে, গত কয়েক দিনের মধ্যে বাঁশের দাম আগের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। তবুও ভোটের মরশুমে চাহিদা এতটাই বেশি যে বাজারে সেই প্রভাব স্পষ্ট। রাজনৈতিক ময়দানে যখন তর্ক-বিতর্ক আর প্রচারের ঝড়, সেই আবহের নীরব সাক্ষী হয়ে জলপাইগুড়ির বাঁশ হাটগুলোতেও বইছে ব্যস্ততার হাওয়া। নির্বাচন যত ঘনাচ্ছে, ততই যেন বাড়ছে বাঁশের কদর।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: সম্পর্ক তিক্ত হলেও ভোটের ময়দানে একে অন্যের পরিপূরক 'বাঁশ' ও 'রাজনীতি'! কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল