TRENDING:

Indian Railways: দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে আদ্রায় খুলছে নতুন ওভারব্রিজ, মিলল আনুমানিক দিনক্ষণ

Last Updated:

Indian Railways: পুরুলিয়ার আদ্রা রেল শহরের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে চালু হতে চলেছে নতুন রেল ওভারব্রিজ। কবে নাগাদ হতে পারে উদ্বোধন? জানুন এই প্রতিবেদনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রেল শহর আদ্রায় নবনির্মিত ওভারব্রিজ আর মাত্র এক মাসের মধ্যেই চালু হতে চলেছে। দীর্ঘদিন ধরে শহরবাসীর যে দাবি ছিল, অবশেষে তা পূরণ হতে যাচ্ছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে নির্মিত এই ওভারব্রিজের কাজ বর্তমানে শেষ পর্যায়ে পৌঁছেছে এবং জোর কদমে চলছে চূড়ান্ত প্রস্তুতি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলায় আদ্রা শহর জুড়ে এখন খুশির হাওয়া। ওভারব্রিজকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ। শহরবাসীর মতে, এই ওভারব্রিজ আদ্রা রেল শহরের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
advertisement

আদ্রা শহরের বাসিন্দা অজিত পাল ও আকাশ বাউরি জানান, “আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সত্যিই খুব ভাল লাগছে। আদ্রা রেল শহরের জন্য এই ওভারব্রিজ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এতদিন একটিমাত্র রেল ক্রসিংয়ের উপর নির্ভর করতে হত, যার ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। প্রতিদিনই ভোগান্তি ছিল নিত্যসঙ্গী। অবশেষে সেই যন্ত্রণা থেকে মুক্তি মিলতে চলেছে।”

advertisement

আরও পড়ুন: কলকাতার পর জলপাইগুড়ি! উত্তরবঙ্গে খুশির হাওয়া, রাজ্যে তৈরি হচ্ছে দ্বিতীয় সিন্থেটিক ট্র্যাক, সুযোগ-সুবিধা চমকপ্রদ

তাঁদের মতে, ওভারব্রিজ চালু হলে আদ্রা শহরের যানজট অনেকটাই কমবে। পাশাপাশি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। রেল সূত্রে জানা গেছে, “আর মাত্র এক মাসের মধ্যেই এই বহু প্রতীক্ষিত ওভারব্রিজটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। রেলের এক আধিকারিক জানান, “ওভারব্রিজের কাজ প্রায় শেষ। নির্ধারিত সময়ের মধ্যেই এটি চালু করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় আমরাও অত্যন্ত খুশি।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের বাজারে আয়ের নয়া দিশা! শিলিগুড়িতে পতাকার ‘বাতা’ ঘিরে বাড়ছে ব্যবসা
আরও দেখুন

সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আদ্রা শহরের উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে এই নতুন ওভারব্রিজ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে আদ্রায় খুলছে নতুন ওভারব্রিজ, মিলল আনুমানিক দিনক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল