advertisement

Biswa Bangla Krirangan: কলকাতার পর জলপাইগুড়ি! উত্তরবঙ্গে খুশির হাওয়া, রাজ্যে তৈরি হচ্ছে দ্বিতীয় সিন্থেটিক ট্র্যাক, সুযোগ-সুবিধা চমকপ্রদ

Last Updated:

Jalpaiguri Biswa Bangla Krirangan: কলকাতার পর এবার জলপাইগুড়িতে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সিন্থেটিক ট্র্যাক। উত্তরবঙ্গের ক্রীড়াবিদদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে। জেনে নিন কী কী সুবিধা থাকছে এখানে।

+
সিন্থেটিক

সিন্থেটিক ট্র্যাক তৈরির প্রস্তুতি

জলপাইগুড়ি, সুরজিৎ দে: উত্তরবঙ্গের ক্রীড়া জগত এগোল আরও এক ধাপ! পশ্চিমবঙ্গে দ্বিতীয় সিন্থেটিক ট্র্যাক তৈরি হচ্ছে এই জেলায়। এবার থেকে প্রশিক্ষণ হবে আরও জোরদার। উত্তরবঙ্গের ক্রীড়াজগতে এক নতুন আশার আলো জ্বালাতে চলেছে জলপাইগুড়ি। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (SAI) জলপাইগুড়ি কেন্দ্রে নির্মিত হতে চলেছে ৪০০ মিটার দীর্ঘ আধুনিক সিন্থেটিক ট্র্যাক। জোরকদমে চলছে নির্মাণকাজ। আগামী তিন মাসের মধ্যেই ট্র্যাকটি সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সাই-এর ইনচার্জ ওয়াসিম আহমেদ।
জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ক্রীড়াবিদরা ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের দক্ষতার ছাপ রেখেছেন। অর্জুন পুরস্কারপ্রাপ্ত স্বপ্না বর্মন থেকে শুরু করে হরিশঙ্কর, হিমাশ্রী রায়—এমন বহু প্রতিভা এই মাটিতেই গড়ে উঠেছে। নতুন এই সিনথেটিক ট্র্যাক তাঁদের মতো ভবিষ্যৎ ক্রীড়াবিদদের জন্য আরও বৈজ্ঞানিক ও উন্নত অনুশীলনের সুযোগ এনে দেবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
কলকাতার পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় সিন্থেটিক ট্র্যাক হিসেবে জলপাইগুড়িতে এই পরিকাঠামো গড়ে ওঠার খবরে স্বাভাবিকভাবেই খুশি উত্তরবঙ্গের ক্রীড়ামহল। দীর্ঘ বর্ষার কারণে এতদিন মাঠের বেহাল অবস্থায় অনুশীলনে ছেদ পড়ত বহু অ্যাথলিটের। সিন্থেটিক ট্র্যাক তৈরি হলে সেই সমস্যা দূর হবে এবং সারা বছরই নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়া সম্ভব হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ট্র্যাক নির্মাণে ব্যবহার করা হচ্ছে আধুনিক ‘স্যান্ডউইচ পাথর’ প্রযুক্তি, যার ফলে জল জমার সমস্যা থাকবে না এবং ট্র্যাক হবে দীর্ঘস্থায়ী। আট লেনের এই ট্র্যাকে ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ের পাশাপাশি লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, পোল ভল্ট, শট পুট, ডিসকাস, জ্যাভেলিন ও হ্যামার থ্রোর মতো সমস্ত অ্যাথলেটিক্স ইভেন্টের অনুশীলনের সুবিধা মিলবে। সব মিলিয়ে, জলপাইগুড়ির এই সিন্থেটিক ট্র্যাক উত্তরবঙ্গের ক্রীড়াক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে যেখানে স্বপ্ন দেখবে আগামীদিনের চ্যাম্পিয়নরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Biswa Bangla Krirangan: কলকাতার পর জলপাইগুড়ি! উত্তরবঙ্গে খুশির হাওয়া, রাজ্যে তৈরি হচ্ছে দ্বিতীয় সিন্থেটিক ট্র্যাক, সুযোগ-সুবিধা চমকপ্রদ
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement