advertisement

Leopard Caged: দীর্ঘ আতঙ্কের অবসান, অবশেষে খাঁচাবন্দি 'মারকুটে' লেপার্ড! স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাতালি

Last Updated:

Alipurduar Leopard Caged: দীর্ঘদিন ধরে সাতালি এলাকায় ত্রাসের রাজত্ব চালানো মারকুটে লেপার্ডটি অবশেষে বন দফতরের খাঁচায় ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানুন।

খাঁচাবন্দি লেপার্ড 
খাঁচাবন্দি লেপার্ড 
কালচিনি, অনন্যা দে: এলাকাবাসীকে নিজের কার্যকলাপের মাধ্যমে অতিষ্ট করে তুলেছিল সে। দু’জন এলাকাবাসী আহত, এমনকি এলাকা থেকে গৃহপালিত পশু উধাও হওয়ার পিছনে ছিল তার হাত। অবশেষে মারকুটে লেপার্ড ধরা পড়তেই খুশির হাওয়া সাতালি এলাকায়।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি এলাকায় অবশেষে বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক লেপার্ড। বেশ কিছুদিন ধরেই এলাকায় লেপার্ডের আনাগোনা লক্ষ্য করছিলেন স্থানীয় বাসিন্দারা। যার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বন লাগোয়া এই এলাকায় সন্ধ্যার পর মানুষজন ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিলেন।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে লেপার্ডের হামলায় দুই বাসিন্দা গুরুতর জখম হন। ঘটনার পর বিষয়টি বন দফতরকে জানানো হলে তারা দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে এলাকায় নজরদারি বাড়ায়। এরপর লেপার্ড ধরার জন্য নির্দিষ্ট স্থানে খাঁচা বসানো হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এদিন সকালে বন দফতরের পাতা একটি খাঁচায় পূর্ণবয়স্ক লেপার্ডটি ধরা পড়ে। খাঁচাবন্দি লেপার্ড দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করেন।বন দফতর সূত্রে জানা যায়, লেপার্ডটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে জলদাপাড়া গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। লেপার্ড ধরা পড়ায় এলাকায় আপাতত স্বস্তি ফিরেছে। তবে বন দফতরের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Leopard Caged: দীর্ঘ আতঙ্কের অবসান, অবশেষে খাঁচাবন্দি 'মারকুটে' লেপার্ড! স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাতালি
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement