Pithe Puli Utsav: ঠান্ডা উধাও, তবুও শীত জমে ক্ষীর মহেশতলায়! লাফিয়ে লাফিয়ে বাড়ছে উৎসুকদের ভিড়, সবকিছুর মূলে জমাটি পিঠে-পুলি উৎসব
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas Pithe Puli Utsav: শীত বিদায় নিলেও পিঠের স্বাদে মজেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা। হরেক রকমের পিঠে-পুলির এই উৎসবে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। পিঠে তৈরি দেখার পাশাপাশি মিলছে খাওয়ার সুযোগও।
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পিঠে তৈরির উৎসব ঘিরে খুশির জোয়ার মহেশতলায়। এই উৎসবে পিঠে তৈরি দেখানো হচ্ছে, সেই সঙ্গে পিঠে তৈরির পর খেতেও দেওয়া হচ্ছে সাধারণ মানুষজনের। ফলে ব্যাপক সাড়া পড়েছে এলাকায়। নতুন, নতুন পিঠে তৈরি করা হচ্ছে যেমন, তেমনই রয়েছে বড়া ভাজা, নারকেল পিঠের মতো জিভে জল আনা সাধারণ পিঠেও। মহেশতলার ১৭ নম্বর ওয়ার্ডে মহেশতলা ম্যারাথন ও ডাকঘর নিউ বিজয় স্পোর্টিং ক্লাবের কাছে অনুষ্ঠিত হচ্ছে এই পিঠে পুলি উৎসব।
এই উৎসব এবছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। এই উৎসবের উদ্যোক্তা ছিলেন স্থানীয় অনুপম নস্কর ও সোমনাথ সিংহ রায় সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে পিঠে তৈরি অনেকেই ভুলে যাচ্ছেন, সেই কারণেই এই কাজ করা হচ্ছে। যা ভাল সাড়া ফেলেছে এলাকায়।
advertisement
advertisement
মূল অনুষ্ঠানে দেখানো হয়েছে বাংলার ঐতিহ্যবাহী পিঠে-পুলি। বিভিন্ন ধরনের পিঠে-পুলি দিয়ে সাজানো হয় উৎসব প্রাঙ্গণ। এই উৎসবে আসা মোহনা নস্কর নামের এক তরুণী জানিয়েছেন, এই অনুষ্ঠানের কথা শুনে তিনি এসেছিলেন। কিন্তু এখানে এসে তিনি দেখছেন পিঠে-পুলি উৎসব দেখতে তাঁর মতো অনেকেই এসেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই ধরণের অনুষ্ঠান সচারাচর হয় না। ফলে প্রচুর মানুষজন আসছেন। সব মিলিয়ে, মহেশতলায় অনুষ্ঠিত এই পিঠে পুলি উৎসব শুধু একটি খাদ্য উৎসব নয়, বরং সামাজিক ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। সাধারণ মানুষজনের এই উৎসাহ দেখে উদ্যোক্তারা এই অনুষ্ঠান চালিয়ে যেতে চাইছেন। পরের বছরেও এই উৎসব তাঁরা করবেন বলে জানিয়েছেন।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 03, 2026 8:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Pithe Puli Utsav: ঠান্ডা উধাও, তবুও শীত জমে ক্ষীর মহেশতলায়! লাফিয়ে লাফিয়ে বাড়ছে উৎসুকদের ভিড়, সবকিছুর মূলে জমাটি পিঠে-পুলি উৎসব










