‘এই কারণেই ভোটারদের নাম বাদ দিচ্ছে বিরোধীরা!’ মনোনয়ন পত্র জমা দিয়ে এ কী বললেন কাজল শেখ, আশিস?
আঁধার নামলেই জ্বলে ওঠে এই রেল স্টেশনের সাতরঙা আলো! এত ঝলমল… দর্শনীয় স্থান হয়ে উঠছে!
শুধু তা-ই নয়, তাঁর দোকানে আসা ক্রেতাদেরও এই নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন নিয়মিত। পাঞ্জাব শেখ জানালেন, চোখের সামনে একের পর এক পরিচিত মানুষকে ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখেছেন তিনি। গুটখা ও তামাকের নেশাই তাদের জীবনের ইতি টেনেছে, এই কঠিন বাস্তব তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি এই সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “নিজের চোখের সামনে এই গুটখা খাওয়ার জন্য অনেকের প্রাণ যেতে দেখেছি। সত্যিই এইসব জিনিস সকলের জন্য অত্যন্ত খারাপ। আমি আমার দোকানে এইসমস্ত জিনিস বিক্রি বন্ধ করে দিয়েছি। কিছু কিছু পোস্টার দোকানে ঝুলিয়ে রেখে সকলকে সচেতন করার চেষ্টাও করছি।”
advertisement
তিনি আরও বলেন, “নিজের জন্য নয়, পরিবারের জন্য, সুস্থ জীবনের জন্য এই নেশা ছাড়তেই হবে। গুটখা আর তামাক শুধু শরীর নয়, একটি গোটা পরিবারকে ধ্বংস করে দেয়।” তাঁর এই বার্তা এখন ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়।শুধু নিজের দোকানেই সীমাবদ্ধ থাকেননি তিনি। এলাকার অন্যান্য ব্যবসায়ীদের কাছেও আবেদন জানাচ্ছেন যাতে তারাও গুটখা বিক্রি বন্ধ করেন। তাঁর কথায়, “আজ যদি আমরা সচেতন না হই, আগামী প্রজন্মকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।”
একজন সাধারণ চা বিক্রেতার এই অসাধারণ উদ্যোগ ইতিমধ্যেই নজর কাড়ছে স্থানীয়দের। গুসকরার এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা দিচ্ছে, নেশামুক্ত জীবনই হতে পারে সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি।





