IMD Weather Alert: তেড়ে আসছে ঝড়-তুফান...! ঘণ্টাখানেকেই তীব্র গরম থেকে স্বস্তি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ভাসাবে দক্ষিণের এই জেলায়, কী হবে কলকাতায়? জানাল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
IMD Weather Alert: দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
1/7

রাজ্যের এক জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
advertisement
2/7
দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
3/7
শনিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি। সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। কলকাতাতেও অস্বস্তি সূচক বাড়বে। শুক্র ও শনি চরম গরম দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের কিছু জেলায় দাবদাহের মত পরিস্থিতি। রবিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/7
হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে গরম ও অস্বস্তি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে অস্বস্তি আরও বাড়বে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে চরম গরম ও অস্বস্তি।
advertisement
5/7
স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তাপমাত্রা। শুক্রবার এবং শনিবার অস্বস্তির সতর্কতা আবহাওয়া দপ্তরের। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।
advertisement
6/7
উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।কাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা শনিবার পর্যন্ত দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কিছুটা গরম ও অস্বস্তি বাড়তে পারে দু-এক জেলায়। রবিবার ফের বর্জ্যবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/7
দক্ষিণবঙ্গের কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/ঝাড়গ্রাম/
IMD Weather Alert: তেড়ে আসছে ঝড়-তুফান...! ঘণ্টাখানেকেই তীব্র গরম থেকে স্বস্তি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ভাসাবে দক্ষিণের এই জেলায়, কী হবে কলকাতায়? জানাল IMD