জলাজমির মধ্যে পড়ে থাকা দেহ দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ডোবার পার্শ্ববর্তীতেই মানুষের বসবাস। ব্যস্ত রাস্তার পার্শ্ববর্তী ডোবা। সোমবার হঠাৎ স্থানীয়দের নজরে আসে ডোবার মধ্যে পড়ে রয়েছে কেউ। রাস্তা থেকে কিছুটা দূরে হোগলা বনে জমে থাকা জলের মধ্যে যুবককে উলটে শুয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়।
আরও পড়ুনঃ মাঠে অথৈ জল, ভাসছে আলু! চরম সঙ্কটে চন্দ্রকোনার চাষিরা, চলছে ফসল বাঁচানোর শেষ চেষ্টা
advertisement
ভোটের আবহে এমন ঘটনা আরও বেশি করে উত্তেজনা ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই নিশ্চিন্দা থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছে ডোবা থেকে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠায়। নির্বাচনের মুখে এমন ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। দেহটি পড়ে রয়েছে রাস্তা থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে। মৃত্যুর কারণও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।






