রাস্তার পার্শ্ববর্তীতে ফেলা আবর্জনা থেকে বিভিন্ন সামগ্রীর খোঁজ চলছে। এক এক করে যেন বেড়ে চলেছে আবর্জনা হাতরানো মানুষের সংখ্যা। ১৬ নম্বর জাতীয় সড়কের হাওড়ার সাঁকরাইল ব্লকের কান্দুয়া গ্রাম পঞ্চায়েত লাগোয়া সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকার ঘটনা।
আরও পড়ুনঃ ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যেই খেল খতম! পুলিশের জালে টাকা-গয়না সহ ৬ ডাকাত, সন্দেশখালিতে ফিরল স্বস্তি
advertisement
জাতীয় সড়ক সার্ভিস রোডের পাশে প্রতিদিন বিপুল পরিমাণে আবর্জনা ফেলা হচ্ছে। টন টন আবর্জনায় ফুটপাত ঢেকেছে। ফুটপাত উপচে আবর্জনার ঢেউ সার্ভিস রোডেও এসে পড়ছে। এখানে বিভিন্ন পচাগলা বস্তু ও ক্ষতিকর পদার্থ সহ নানা জিনিস ফেলা হচ্ছে। সেই সমস্ত জিনিসই যেন কিছু মানুষকে আকৃষ্ট করছে।
আবর্জনার স্তূপ থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, উড়ছে ধূলো-ময়লা। ফলে সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন আবর্জনাময় সার্ভিস রোডে মানুষের পথ চলতে সমস্যা হচ্ছে। এই বিষয়ে স্থানীয় মানুষ এবং পথচলতি মানুষ বিরক্ত। ঘটনার প্রতিবাদও জানানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক কথায়, আবর্জনার জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। খুব প্রয়োজন ছাড়া অনেকেই এই পথে হাঁটেন না। কিন্তু কিছু অংশের মানুষ এই আবর্জনা স্তূপ থেকে পেট ভরাচ্ছেন, সংগ্রহ করছেন বিভিন্ন সামগ্রী। প্রয়োজনীয় সামগ্রী থেকে খাদ্য বস্তু খুঁজছেন, সকাল থেকে সন্ধ্যা দেখা যাচ্ছে এই ছবি। আবর্জনার স্তূপ থেকে কেউ প্লাস্টিকের প্যাকেট তুলছেন, কেউ তুলছেন জ্বালানি, কেউ আবার খাদ্যবস্তু। জানা যায়, লকডাউনে কাজ হারিয়ে এখান থেকেই নানা জিনিস সংগ্রহ করে ভাঙা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করেন অনেকে। এছাড়া অনেক ভবঘুরে দরিদ্র মানুষও খিদে মেটাতে এই আবর্জনা থেকেই বিভিন্ন জিনিস সংগ্রহ করছেন।





