TRENDING:

Howrah News: প্রাতঃভ্রমণে বেরিয়ে চরম বিপত্তি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পরিণতি! দুরন্ত গতির বলি বৃদ্ধা

Last Updated:

Howrah News: ভোরে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল বৃদ্ধার। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা রাজ্য সড়কে। দুরন্ত গতিতে ছুটে আসা একটি মারুতি ভ্যানের ধাক্কায় গাড়ির লুটিয়ে পড়ে বৃদ্ধা। হাসপাতালে নিয়ে গেলেও কোনও লাভ হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁচলা, হাওড়া, রাকেশ মাইতি: প্রাতঃভ্রমণে যাওয়া যেন কাল হল। প্রাণ গেল বৃদ্ধার। সাত সকালের রানিহাটি আমতা রোডে মর্মান্তিক দুর্ঘটনা।  পিছন থেকে দুরন্ত গতিতে আসা গাড়ির ধাক্কা। ঘটনাস্থলেই প্রাণ গেল ৬৬ বছর বয়সী পুষ্পা রায়ের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।
মারুতি ভ্যানের ধাক্কায় প্রাতঃভ্রমণকারীর মৃত্যু
মারুতি ভ্যানের ধাক্কায় প্রাতঃভ্রমণকারীর মৃত্যু
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধার বাড়ি বনহরিশপুরে। অন্যান্য দিনের মতো এদিনও ভোর ৪.৩০ নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বৃদ্ধা। এরপর রাজ্য সড়কে মর্মান্তিক পরিণতি ঘটে। বৃদ্ধার বাড়ি থেকে বেশ কিছুটা দূরত্বে হয়েছে দুর্ঘটনা।

আরও পড়ুন: মাত্র এক টাকার বিনিময়ে রামলালা, কাশী-বিশ্বনাথ দর্শনের সুযোগ, ‘লটারি’ পেলেন ১৫০ পর্যটক! এলাহি আয়োজন বর্ধমানে

advertisement

রানিহাটি-আমতা রাজ্য সড়কের গাববেড়িয়া ছোটপোল এবং হাউলির বাগান মধ্যবর্তী স্থানে। রানিহাটির দিক থেকে আমতা যাওয়ার পথে একটি মারুতি ভ্যান দুরন্ত গতিতে এসে বৃদ্ধাকে পিছন থেকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

বৃদ্ধাকে উদ্ধার করে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার জেরে রানিহাটি আমতা রাজ্য সড়কে যান চলাচল কিছুটা অস্বাভাবিক হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি রেখে চম্পট দেয় চালক।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: প্রাতঃভ্রমণে বেরিয়ে চরম বিপত্তি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পরিণতি! দুরন্ত গতির বলি বৃদ্ধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল