TRENDING:

Malda News: উদ্ধারের সময় রাস্তার উপর বাঁশ ফেলে বাধা! অবশেষে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে উদ্ধার ৭ জুডিশিয়াল অফিসার

Last Updated:

Malda News: মালদহ ভয়াবহ ঘটনা। মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন জুডিশিয়াল অফিসারকে রাতভর ঘেরাও করে রাখার ঘটনায় রীতিমতো শোরগোল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: মালদহে ‘ডি ভোটার’ ইস্যুতে তীব্র উত্তেজনা রাতভোর। লাঠি হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের পর অবশেষে মধ্যরাতে উদ্ধার আটকে থাকা ৭ জুডিশিয়াল অফিসার। উদ্ধারের সময়‌ও রাস্তার উপর বাঁশ ফেলে আটকানোর চেষ্টা। শেষমেষ কোনরকম ভাবে উদ্ধার সাত জন জুডিশিয়াল অফিসার। বুধবার মধ্যরাতে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মালদহের মোথাবাড়ি বিধানসভা। জেলার একাধিক বিধানসভা এলাকায় রাস্তা অবরোধ, ব্লক দফতরে বিক্ষোভ ও ধরনার জেরে দিনভর উত্তেজনা ছবি ধরা পড়ে।
এসআইআর কে কেন্দ্র করে মালদহের মোথাবাড়িতে উত্তেজনা
এসআইআর কে কেন্দ্র করে মালদহের মোথাবাড়িতে উত্তেজনা
advertisement

এরই মধ্যে সামনে আসে আরও গুরুতর অভিযোগ। মালদহের মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন জুডিশিয়াল অফিসারকে রাতভর ঘেরাও করে রাখার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ‘ডি ভোটার’-দের ক্ষোভই এই বিক্ষোভের মূল কারণ। বিশেষ করে মোথাবাড়ি বিধানসভা এলাকায় প্রায় ২৫ হাজার ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। এর জেরেই সকাল থেকে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

advertisement

আরও পড়ুন: ‘CPIM কোন কর্মসংস্থান করেছিল?’ মীনাক্ষীর কেন্দ্রে দাঁড়িয়ে বিস্ফোরক প্রতীক উর রহমান! উত্তরপাড়ায় যা বললেন, তুমুল শোরগোল

অভিযোগ, আন্দোলনের অংশ হিসেবে বুধবার দুপুর প্রায় ২টো থেকে কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে উপস্থিত সাতজন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয়। ঘেরাও হওয়া অফিসারদের মধ্যে তিনজন মহিলা ছিলেন। যদিও এই ঘটনার কথা হাই কোর্ট ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল বলে অভিযোগ, তবুও দীর্ঘ সময় তাঁদের উদ্ধারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি।

advertisement

View More

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। লাঠি হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে অবরুদ্ধ অফিসারদের উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের সময়ও বাধার মুখে পড়তে হয় বাহিনীকে মাঝরাস্তায় বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ।

সেরা ভিডিও

আরও দেখুন
বাম্পার ফলনই হল কাল ! ৫ টাকায় সজনে ডাঁটা বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা, মাথায় হাত
আরও দেখুন

সব বাধা কাটিয়ে শেষপর্যন্ত নিরাপদে উদ্ধার করা হয় সাতজন জুডিশিয়াল অফিসারকে। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মালদহ। এমন পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এখন নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: উদ্ধারের সময় রাস্তার উপর বাঁশ ফেলে বাধা! অবশেষে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে উদ্ধার ৭ জুডিশিয়াল অফিসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল