TRENDING:

Malda News: মালদহে ভয়াবহ ঘটনা! SIR ইস্যুতে পুলিশ সুপারের গাড়িতে হামলা, গুরুতর জখম গাড়ির চালক! জটিল হচ্ছে পরিস্থিতি

Last Updated:

Malda News: মালদহে এসআইআর ইস্যুতে পরিস্থিতি চরমে! জাতীয় সড়কে অবরোধ তুলতে গেলে পুলিশ সুপারের হামলা, জখম চালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: এসআইআর ইস্যুকে ঘিরে উত্তপ্ত মালদহ। বৃহস্পতিবার ইংরেজবাজারের যদুপুর এলাকায় পুলিশ সুপারের এসকর্ট গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও অতিরিক্ত পুলিশ বাহিনী।
মালদহে পুলিশ সুপারের গাড়িতে ভাঙচুর
মালদহে পুলিশ সুপারের গাড়িতে ভাঙচুর
advertisement

এদিন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে জেলার একাধিক প্রান্তে রাস্তা অবরোধে শামিল হন গ্রামবাসীরা। কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে, কোথাও বাঁশ ফেলে অবরোধ গড়ে তোলা হয়। ইংরেজবাজার বিধানসভার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের যদুপুর হাই স্কুল মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুন: উদ্ধারের সময় রাস্তার উপর বাঁশ ফেলে বাধা! অবশেষে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে উদ্ধার ৭ জুডিশিয়াল অফিসার

advertisement

বিক্ষোভকারীদের দাবি, তারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই এই অবরোধ কর্মসূচি।‌ অন্যদিকে, একই চিত্র দেখা যায় মানিকচক ও মালদহ বিধানসভা এলাকাতেও। মালদহ বিধানসভার পুরাতন মালদহ ব্লকের নারায়নপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

View More

মানিকচক স্ট্যান্ড এলাকাতেও চলে একই ধরনের আন্দোলন। এই বিক্ষোভে কয়েকশো মহিলা-পুরুষ অংশ নেন। সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে একাধিক জায়গায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

advertisement

মালদহে ‘ডি ভোটার’ ইস্যুতে তীব্র উত্তেজনা রাতভর। লাঠি হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের পর অবশেষে মধ্যরাতে উদ্ধার আটকে থাকা ৭ জুডিশিয়াল অফিসার। উদ্ধারের সময়‌ও রাস্তার উপর বাঁশ ফেলে আটকানোর চেষ্টা। শেষমেষ কোনরকম ভাবে উদ্ধার সাত জন জুডিশিয়াল অফিসার। বুধবার মধ্যরাতে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মালদহের মোথাবাড়ি বিধানসভা। জেলার একাধিক বিধানসভা এলাকায় রাস্তা অবরোধ, ব্লক দফতরে বিক্ষোভ ও ধরনার জেরে দিনভর উত্তেজনা ছবি ধরা পড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি ভ্রমণের ১০০ বছর সম্পূর্ণ! শান্তিনিকেতনে হাজির বহু ইতালিবাসী
আরও দেখুন

এদিকে, মালদহের মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনায় গ্রেফতার আইএস‌এফ প্রার্থী। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোথাবাড়ি বিধানসভার আইএস‌এফ শাহজাহান আলীকে (৫২)। আইএস‌এফ প্রার্থী সহ প্রার্থী ছেলে গোলাম হামিদ আশরাফ (২৮) ও মোহাম্মদ আশরাফী (২৩)। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও ৬১ জনকে। সব মিলিয়ে মোট ৬৪ জন গ্রেফতার হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: মালদহে ভয়াবহ ঘটনা! SIR ইস্যুতে পুলিশ সুপারের গাড়িতে হামলা, গুরুতর জখম গাড়ির চালক! জটিল হচ্ছে পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল