TRENDING:

IMD West Bengal Weather: চড়চড় করে চড়ছে 'পারা'...! শুক্র-শনি দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কবে নামবে বৃষ্টি? বড় পূর্বাভাস দিয়ে দিল IMD

Last Updated:
IMD West Bengal Weather: চরম রদবদল শুরু রাজ্যের আবহাওয়ায়! লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা আমূল পাল্টাবে আবহাওয়া। কিন্তু কোন জেলায় আছে বৃষ্টির হুঁশিয়ারি? কবে ভিজবে কলকাতা? জানুন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আবহাওয়ার ডিটেইল রিপোর্ট!
advertisement
1/14
চড়চড় করে চড়ছে 'পারা'...! শুক্র-শনি দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কবে নামবে বৃষ্টি?
ফের দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে? বৃষ্টির পূর্বাভাস আছে? আবহাওয়ার সর্বশেষ আপডেট বলছে শুষ্ক আবহাওয়া থাকবে, সেইসঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি।
advertisement
2/14
পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই পয়লা বৈশাখের আগেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গেও এ সপ্তাহে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
3/14
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/14
শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
advertisement
5/14
রবিবার সোমবার ও মঙ্গলবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/14
দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকলেও মেঘ ও হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আপাতত বেশি বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
7/14
বৃহস্পতিবার থেকে শনিবার শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণে। রবিবার ফের পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার বদল হওয়ার আশঙ্কা। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।
advertisement
8/14
বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এপ্রিলের শুরুতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
advertisement
9/14
গরম ও অস্বস্তিকর আবহাওয়া:*আজ বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বাঁকুড়া জেলাতে গরম অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা।
advertisement
10/14
শুক্র ও শনিবার কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে সতর্কতা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার।
advertisement
11/14
কলকাতার আবহাওয়া:আজ পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা ৫ ডিগ্রি বাড়ল। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
12/14
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। গরম এবং অস্বস্তি বাড়বে। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
13/14
কলকাতার তাপমাত্রা:আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
14/14
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। বৃষ্টিপাত হয়েছে ৩.৬ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD West Bengal Weather: চড়চড় করে চড়ছে 'পারা'...! শুক্র-শনি দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কবে নামবে বৃষ্টি? বড় পূর্বাভাস দিয়ে দিল IMD
Open in App
হোম
খবর
ফটো
লোকাল