TRENDING:

Murshidabad News: হাতে জগন্নাথ দেব! গেরুয়া ঝড় তুলে বিজেপির মনোনয়নপত্র জমা পড়ল কান্দিতে

Last Updated:

খড়গ্রামের বিজেপি প্রার্থী মিতালি মাল জানিয়েছেন, সুশাসন ফেরানো ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নারীশক্তির প্রতিনিধিত্ব হিসেবে আজ মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ দাবি করেছেন, কান্দিতে তৃণমূলের পরাজয় নিশ্চিত। তিনি বলেন, বিজেপি যথেষ্ট শক্তিশালী, তাই তাঁদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। পাশাপাশি আশ্বাস দিয়ে জানান, ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় এলে কান্দিতে রেললাইন নির্মাণ ও একটি গার্লস কলেজ প্রতিষ্ঠা করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: হাতে ছিল প্রভু জগন্নাথ দেব। অন্য হাতে পদ্মফুল, কান্দিতে গেরুয়া ঝড় তুলে বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন কান্দি মহকুমার চারজন বিজেপি প্রার্থী। মুর্শিদাবাদ জেলার কান্দি পাখমাড়া ডোব থেকে বনাঢ্য শোভাযাত্রা করে কান্দি শহরে গেরুয়া ঝড় তোলা হল। কান্দি বিধানসভা কেন্দ্রের এবছর তিনজন মহিলা প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ, খড়গ্রামের বিজেপি প্রার্থী মিতালি মাল, ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ ও বড়ঞার বিজেপি প্রার্থী সুখেন বাগদি তাঁরা বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে গিয়েই গেরুয়া ঝড় তুলে মনোনয়নপত্র জমা দিলেন। আর মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সব থেকে নজরকাড়ে ভরতপুরের বিজেপির প্রার্থী অনামিকা ঘোষের। তার হাতে ছিল প্রভু জগন্নাথ দেব।
advertisement

এবার হবে পরিবর্তন, এই দাবিকে সামনে রেখে তৃণমূলের দুর্গ হিসেবে কান্দিতে মনোনয়নপত্র জমা দিলেন তিন মহিলা প্রার্থী ও একজন পুরুষ প্রার্থী। বঙ্গ বিজেপি এবছর তিনজন মহিলা প্রার্থী কে আসন দিয়ে নজর কাড়ে আগেই। ফলে গেরুয়া ঝড় তুলতেই একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন চারজন প্রার্থী।বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন জানিয়েছেন, আজকে কান্দি মহকুমার চারজন বিজেপির প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। গেরুয়া ঝড় উঠেছে তাই নয়, আগামী দিনে বিজেপি সরকার গঠন করবে এই বঙ্গে।

advertisement

আরও পড়ুন: ‘আমি বলেছি…মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে ওঁকে হারাতে হবে,’ ভবানীপুর থেকে হুঙ্কার অমিত শাহের!

আরও পড়ুন: ‘বিজেপির গেম প্ল্যান এটা..,’ ‘প্রোটেকশন’ দিতে পারেনি কমিশন, মালদহের ঘটনায় এবার মুখ খুললেন মমতা

বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ৷ তাঁর কথায়, ‘‘এবার মোদিজির হাত ধরেই বঙ্গে পরিবর্তন আসন্ন। সুশাসন ফিরে পেতে চাই বাংলায় বিজেপির সরকার। আজকে প্রভু জগন্নার দেবের আর্শীবাদ নিয়েই আমরা মনোনয়নপত্র জমা দিলাম। আমাদের বিশ্বাস ভরতপুরে এবার পদ্ম ফুল ফুটবেই।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালচিনি ব্লকে ভয়াবহ কাণ্ড! রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের
আরও দেখুন

খড়গ্রামের বিজেপির প্রার্থী মিতালি মাল জানিয়েছেন, সুশাসন ফিরে পেতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই আজকে নারী শক্তি হিসেবে মনোনয়নপত্র দাখিল করা হল। যদিও বিজেপির প্রার্থী গার্গী দাস ঘোষ জানিয়েছেন, কান্দিতে তৃণমূল পরাজিত হবে। বিজেপির শক্তিশালী, আমরা বিজেপি পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলেই রেললাইন তৈরি হবে কান্দিতে ও গার্লস কলেজ তৈরি করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: হাতে জগন্নাথ দেব! গেরুয়া ঝড় তুলে বিজেপির মনোনয়নপত্র জমা পড়ল কান্দিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল