Alipurduar News: কালচিনি ব্লকে ভয়াবহ কাণ্ড! রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের
- Reported by:Annanya Dey
- Published by:Riya Das
Last Updated:
Alipurduar News: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই পাকা রাস্তার দাবি উঠছে কালচিনি বিধানসভার রায়মাটাং চা বাগান এলাকা থেকে।রাস্তা নিয়ে নাজেহাল পরিস্থিতির শিকার হচ্ছেন এলাকাবাসীরা। এই রাস্তার দিকে না শাসক না বিরোধী দল ফিরে তাকায় বলে অভিযোগ বাসিন্দাদের। এবারে তারা ভোট বয়কটের চিন্তাভাবনা শুরু করেছেন।
কালচিনি, অনন্যা দে: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই পাকা রাস্তার দাবি উঠছে কালচিনি বিধানসভার রায়মাটাং চা বাগান এলাকা থেকে। রাস্তা নিয়ে নাজেহাল পরিস্থিতির শিকার হচ্ছেন এলাকাবাসীরা। এই রাস্তার দিকে না শাসক না বিরোধী দল ফিরে তাকায় বলে অভিযোগ বাসিন্দাদের। এবারে তারা ভোট বয়কটের চিন্তাভাবনা শুরু করেছেন।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগান এলাকায় নির্বাচনের মুখে ফুঁসে উঠল সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ। এই এলাকায় গেলে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যুবক, যুবতীরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় বছর আগে কালচিনি ৩ নম্বর চৌপথি থেকে রায়মাটাং হয়ে চিঞ্চুলা চা-বাগান পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল।
advertisement
আরও পড়ুন-তেড়ে আসছে ঝড়-তুফান…! ঘণ্টাখানেকেই তীব্র গরম থেকে স্বস্তি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ভাসাবে দক্ষিণের এই জেলায়, কী হবে কলকাতায়? জানাল IMD
শুরুতে কাজ দ্রুতগতিতে এগলেও হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। রাস্তা চওড়া করার জন্য পুরনো পিচ উঠে গেলেও নতুন করে আর নির্মাণ কাজ শুরু হয়নি। ফলে বর্তমানে পুরো রাস্তা জুড়ে ধুলো, মাটি আর গভীর গর্তে পরিণত হয়েছে। গরমে ধুলো উড়ে শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে, আর বর্ষায় সেই রাস্তা কাদায় পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন চা-বাগানের শ্রমিক, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী ও অসুস্থ মানুষজন। জরুরি সময়ে রোগীকে হাসপাতালে পৌঁছানোও দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ।বিক্ষোভে অংশ নেওয়া যুবকদের দাবি, বহুবার প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও কোনও সুরাহা হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন-হাতে মাত্র ১২ দিন…! পয়লা বৈশাখ থেকে ভয়ঙ্কর দুঃসময় শুরু, সূর্যের গোচরে কপাল পুড়বে ৪ রাশির, বিরাট আর্থিক ক্ষতি-স্বাস্থ্যহানি
তাদের অভিযোগ, ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে উধাও হয়ে গেছেন, আর প্রশাসনও বিষয়টি নিয়ে উদাসীন।রায়মাটাং ইয়ুথ ক্লাবের ব্যানারে সংগঠিত এই আন্দোলনে যুবকদের হুঁশিয়ারি, দ্রুত রাস্তা নির্মাণ শুরু না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রয়োজনে ঠিকাদারের বাড়ি ঘেরাও করারও হুমকি দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান দেড় বছর ধরে এই সমস্যা সহ্য করছি। এখন পরিস্থিতি অসহনীয়। ভোটের সময় নেতারা আসেন, কিন্তু আমাদের মৌলিক সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেন না। বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে ভোট বয়কটের পথেও হাঁটতে প্রস্তুত তারা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 8:45 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Alipurduar News: কালচিনি ব্লকে ভয়াবহ কাণ্ড! রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের









