TRENDING:

Agriculture News: ২৫ হাজারের খরচ কমে ৫ হাজার! সেচ পদ্ধতিতে বদল, হাওড়ার যুবকের যুগান্তকারী আবিষ্কারে লাভের অঙ্ক বাড়ছে চাষিদের

Last Updated:

Howrah Agriculture News: সেচের খরচ নিয়ে নাজেহাল চাষিদের জন্য সুখবর। হাওড়ার এক প্রতিভাবান ওয়েল্ডিং মিস্ত্রি এমন এক সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা সেচের বার্ষিক খরচ ২৫ হাজার থেকে কমিয়ে মাত্র ৫ হাজারে নিয়ে এসেছে। গ্রামীণ প্রযুক্তি ও মেধার এই মিশেল এখন কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়া কৃষকদের নতুন পথ দেখাচ্ছেন হাওড়ার অমিত দাস! বর্তমান সময়ে কৃষি উৎপাদনে খরচ বৃদ্ধিতে জর্জরিত কৃষক। জলের অভাব, জল থাকলেও এই গরমের মেশিন চালিয়ে সেচ দেওয়া দারুণ খরচের। ফলে জমিতে সেচ দিতে কেরোসিন, ডিজেলের খরচ যোগাতে নাভিশ্বাস কৃষকের। সেই দিক থেকে খরচ কমিয়ে কৃষকদের স্বস্তির পথ দেখাচ্ছেন হাওড়ার অমিত দাস।
advertisement

জমিতে সেচ দিতে দমকলে গ্যাস ব্যবস্থা যোগ করলেই এক ধাক্কায় খরচ কমে এক তৃতীয়াংশ। অমিত দাসের দেখান পথ অবলম্বন করে স্থানীয় বহু কৃষক উপকৃত। যেখানে প্রতিবছর ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হত সেচ দিতে, এই ব্যবস্থা যুক্ত করে। সেই খরচ ৫-৭ হাজার টাকায় কমে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: গাছ ভর্তি হবে লিচু, রোদে পুড়বে না একটিও মুকুল! আসল খেলা কৃষি দফতরের এই গোপন টোটকায়

advertisement

হাওড়া ডোমজুড় ব্লকের অমিত দাস, পেশায় ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার পাশাপাশি তিনি বেশ কয়েক বিঘা জমিতে বিভিন্ন ফসল এবং ধানের চাষ করেন। কয়েকজনকে সঙ্গে নিয়ে নিজে হাতেই জমি তৈরি থেকে বীজ পোতা ও সার ছড়ান ফসল কাটেন। যথাসময়ে ফসল ফলিয়ে ন্যায্য দামে বিক্রি করছেন। ঠিক তার পাশাপাশি অত্যাধিক সেচ খরচ কমাতে বেশ কয়েক বছর ধরে তিনি চেষ্টা চালিয়েছেন। সেই দিক থেকে গত প্রায় ছ’বছর আগে মেলে সফলতা। একটি সাধারণ কেরোসিন ও ডিজেল চালিত দমকলে গ্যাস পাইপ যুক্ত করে চাষের জমিতে সেচ দিচ্ছেন। তাতে সেচ খরচ প্রায় তিন ভাগ কমেছে বলে জানান অমিত কুমার দাস। সেই মতো তার দেখান পথে গ্রামের অনেকেই একই নিয়মে তেলের পরিবর্তে সেচ মেশিন পাইপ এর মাধ্যমে গ্যাস যোগ করে কম খরচে চাষের জমিতে সেচ দিচ্ছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সাইকেল সওয়ারি বুরদার যুবকের পকেটে নয়া চমক, লক্ষ্য এবার বিরল মিউজিয়াম
আরও দেখুন

এ প্রসঙ্গে অমিত কুমার দাস জানান, খুব সহজ উপায়ে দমকলের কার্বলেটরের সঙ্গে গ্যাস যুক্ত করা হয়েছে, ফ্লোমিটার ব্যবহার করে গ্যাস পরিচালনা করা হচ্ছে। যাতে খুব সামান্য পরিমাণ গ্যাস খরচ হয়। এই পদ্ধতি অবলম্বন করে স্থানীয় কৃষক উপকৃত হচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: ২৫ হাজারের খরচ কমে ৫ হাজার! সেচ পদ্ধতিতে বদল, হাওড়ার যুবকের যুগান্তকারী আবিষ্কারে লাভের অঙ্ক বাড়ছে চাষিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল