TRENDING:

West Bengal Assembly Elections 2026: 'ধোঁয়া থেকে ধৃতরাষ্ট্র!' নাম না করে দুই সাংসদকে একসঙ্গে তোপ দীপাঞ্জনের

Last Updated:

West Bengal Assembly Elections 2026: প্রচারে নেমেই একযোগে নাম না করে দুই সাংসদকে আক্রমণ করলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। জানা গিয়েছে, কোন্নগরের শকুন্তলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার পরেই নাম না করে তৃণমূলের দুই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রচারের সূচনাতেই তৃণমূল নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। কোন্নগরের শকুন্তলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার পরই নাম না করে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে একযোগে নিশানা করেন তিনি।
advertisement

শিল্পায়ন প্রসঙ্গে কটাক্ষ ছুঁড়ে বিজেপি প্রার্থী বলেন, “হুগলি জেলায় শিল্প কারখানার ধোঁয়া কেউ দেখেননি, একমাত্র একজন ভদ্রমহিলা ছাড়া।” তাঁর দাবি, এই ‘ধোঁয়া’ই আসলে শিল্পোন্নয়নের প্রতীক, যা আবার ফিরিয়ে আনতে হবে। সেই কারণেই পরিবর্তনের প্রয়োজন বলে তিনি দাবি করেন। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার কথাও তুলে ধরে তিনি বলেন, “একসময়ের গর্বের হাসপাতালগুলোর অবস্থা এখন চোখে পড়ার মতো খারাপ। মানুষ সব দেখছে, বুঝছে, আর সময়মতো জবাব দেবে।”

advertisement

আরও পড়ুন: বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র! সঙ্কট কি তবে কমছে? স্বস্তি ফিরতে পারে একাধিক শিল্পে

অন্য দিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে মহাভারতের উপমা টানেন দীপাঞ্জন চক্রবর্তী। নাম না করে তিনি বলেন, “দেখুন, আমাদের মহাভারতেও তো রয়েছে যে দুর্যোধন-দুঃশাসনের প্রচারে ধৃতরাষ্ট্র বেরিয়েছে। ঠিক আছে। উনি বেরোবেন দুর্যোধন-দুঃশাসনের জন্য নিজের সন্তান তো এটা তো অন্যায় কিছু নেই। তবে উনি কোন রোলটা প্লে করেছেন পুরো হুগলি জেলা ধ্বংস করে দিয়েছেন এবং উনি ধৃতরাষ্ট্র হয়ে দেখেছেন।”

advertisement

View More

আরও পড়ুন: ‘ISF কাকে প্রার্থী করবে, সেটা নিজস্ব সিদ্ধান্ত’ , আরাবুল প্রশ্নে ফাটল নওশাদদের সঙ্গে সেলিমদের জোটে

সেরা ভিডিও

আরও দেখুন
'ধোঁয়া থেকে ধৃতরাষ্ট্র!' নাম না করে দুই সাংসদকে একসঙ্গে তোপ দীপাঞ্জনের
আরও দেখুন

তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার উন্নয়ন থমকে গেছে এবং নেতৃত্ব ‘অন্ধের মতো’ সব দেখেও না দেখার ভান করেছে।এছাড়াও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করে ‘৭৫-২৫’ তত্ত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ মানুষের প্রাপ্য অধিকার কোথাও যেন হারিয়ে গেছে। তাঁর কথায়, “মানুষ প্রস্তুত শুধু উত্তরপাড়া নয়, গোটা বাংলা জবাব দিতে তৈরি।”প্রচারের শুরুতেই এভাবে আক্রমণাত্মক সুরে বিরোধীদের কাঠগড়ায় তুলে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট করে দিলেন বিজেপি প্রার্থী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
West Bengal Assembly Elections 2026: 'ধোঁয়া থেকে ধৃতরাষ্ট্র!' নাম না করে দুই সাংসদকে একসঙ্গে তোপ দীপাঞ্জনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল