Motorbike Silencer: বাইকে চড়া আওয়াজের সাইলেন্সার লাগিয়েছেন? আজই খুলে ফেলুন, নয়তো পড়তে হবে বড় বিপদে
- Reported by:RAKESH MAITY
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মাঝেমধ্যেই রাস্তা-ঘাটে দেখবেন উৎকট, বিশ্রি এবং চড়া আওয়াজ করতে করতে সাঁ করে ছুটে গেল মোটরবাইক! তরুণ প্রজনম্র মধ্যে এই প্রবণতা বেশি। তবে এবার আর সেই ভুল করলে মহা বিপদ!
advertisement
1/5

কৃত্রিম ভাবে উচ্চ শব্দবাজ বাইক আরোহীদের জন্য কড়া পদক্ষেপ পুলিশের। হতে পারে মোটা টাকা জরিমানা ও জেল। এবার কঠোর পদক্ষেপ হাওড়া গ্রামীণ ট্রাফিক পুলিশের। মাত্র তিন দিনে একাধিক জনকে আটক ও জরিমানা করা হয়েছে।
advertisement
2/5
ইদানীং কিছু বাইক আরোহীদের মধ্যে সাইলেন্সার মডিফাই করে উচ্চ শব্দ তৈরির প্রবণতা বেড়েই চলছিল। সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু মানুষ। কাজেই এবার শব্দ দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাওড়া গ্রামীণ জেলা ট্রাফিক বিভাগের।
advertisement
3/5
হাওড়া গ্রামীণ জেলা ট্রাফিক বিভাগ অবৈধভাবে মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। গত ৩ দিনে মোট ২৬ টি মামলা দায়ের করা হয়েছে এবং একাধিক অবৈধ সাইলেন্সার বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
4/5
উলুবেড়িয়া শহরের হাসপাতাল ও নার্সিং হোমগুলির রোগীদের জন্য এই অতিরিক্ত শব্দ মারাত্মক সমস্যা তৈরি করছে। সেই গুরুত্ব রেখেই পুলিশের অভিযান।
advertisement
5/5
মোটরযান আইন ধারা ১৯০(২) অনুযায়ী ৮০ ডেসিবেলের বেশি শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার/প্রেশার হর্ন ব্যবহার করলে ১০,০০০ পর্যন্ত জরিমানা, ৩ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ওয়ার্কশপ ও ডিলারদেরও সতর্ক করা হয়েছে। কোনও অবৈধ সাইলেন্সার ইনস্টল করা যাবে না। আইন না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Motorbike Silencer: বাইকে চড়া আওয়াজের সাইলেন্সার লাগিয়েছেন? আজই খুলে ফেলুন, নয়তো পড়তে হবে বড় বিপদে