Bankura News: কোনও প্লেনের প্রয়োজন নেই, সাইকেলই ভরসা! ইউরোপ থেকে বাঁকুড়া পৌঁছলেন লুকাস, লক্ষ্য এভারেস্ট জয়!
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Pooja Basu
Last Updated:
বর্তমানে বাঁকুড়ার অতিথিপরায়ণতায় মুগ্ধ লুকাস খুব শীঘ্রই তাঁর পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেবেন। এক বিদেশি অভিযাত্রীর এই সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে নতুন করে তুলে ধরছে বাংলার মাটির সৌন্দর্য ও আতিথেয়তার গল্প।
advertisement
1/6

পোল্যান্ডের তরুণ অভিযাত্রী লুকাস ফিলিপকোভস্কি আবারও নিজের সাহসিকতার পরিচয় দিতে চলেছেন এক অসাধারণ যাত্রার মাধ্যমে। "লুকাস এক্সট্রিম" নামে সামাজিক মাধ্যমে পরিচিত এই সাইক্লিস্ট এবার ভারত থেকে নেপাল হয়ে হিমালয়ের এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত সাইকেলে পৌঁছানোর লক্ষ্যে রওনা হয়েছেন। তাঁর এই অভিযান ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
পাঁচদিন আগে সমুদ্রতীরবর্তী দিঘা থেকে যাত্রা শুরু করে তিনি পৌঁছেছেন বাঁকুড়ায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে, বিভিন্ন আবহাওয়া এবং রাস্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলেছেন তিনি। বাঁকুড়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন লুকাস
advertisement
3/6
বাঁকুড়া থেকে তিনি রওনা দেবেন শালতোড়ার দিকে, সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে যাবেন উত্তর ভারতের দিকে। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ভারত-নেপাল সীমান্ত পেরিয়ে তিনি প্রবেশ করবেন নেপালে এবং সেখান থেকে শুরু হবে হিমালয়ের দিকে তাঁর কঠিনতম যাত্রা।
advertisement
4/6
লুকাস জানিয়েছেন, “এভারেস্টের বেস ক্যাম্পে আমার সাইকেল রেখে আমি এভারেস্টের উপরে উঠব—এমন পরিকল্পনা রয়েছে।” এই কথাতেই স্পষ্ট তাঁর সাহস এবং দৃঢ় মনোবল। শুধু সাইক্লিং নয়, বরং পর্বতারোহণের প্রতিও তাঁর গভীর আগ্রহ রয়েছে।
advertisement
5/6
"লুকাস এক্সট্রিম" নামে তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই অভিযানের প্রতিটি মুহূর্ত তিনি ভাগ করে নিচ্ছেন। তাঁর এই যাত্রা অনুপ্রেরণা জোগাচ্ছে বহু তরুণকে, যারা অ্যাডভেঞ্চার এবং ভ্রমণকে ভালবাসেন।
advertisement
6/6
বর্তমানে বাঁকুড়ার অতিথিপরায়ণতায় মুগ্ধ লুকাস খুব শীঘ্রই তাঁর পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেবেন। এক বিদেশি অভিযাত্রীর এই সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে নতুন করে তুলে ধরছে বাংলার মাটির সৌন্দর্য ও আতিথেয়তার গল্প।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Bankura News: কোনও প্লেনের প্রয়োজন নেই, সাইকেলই ভরসা! ইউরোপ থেকে বাঁকুড়া পৌঁছলেন লুকাস, লক্ষ্য এভারেস্ট জয়!