TRENDING:

IMD Rain Alert: রাত পোহালেই দুর্যোগের ঘনঘটা, ঝেঁপে বৃষ্টির দোসর দামাল হাওয়া, বজ্রপাত! জেলায় জেলায় সতর্কতা জারি

Last Updated:
IMD Rain Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় দুর্যোগের সর্তকতা। আগামী ৪৮ ঘণ্টায় বেশ কয়েক জেলায় বাড়বে ঝড়বৃষ্টি। কোনও জেলায় হলুদ, কোনও জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/6
রাত পোহালেই দুর্যোগের ঘনঘটা, ঝেঁপে বৃষ্টির দোসর দামাল হাওয়া, বজ্রপাত! জেলায় জেলায় সতর্কতা জারি
*রাজ্যজুড়ে টানা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস। হওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। এই দুর্যোগের কারণে জেলায় জেলায় আবহাওয়া দফতর থেকে সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
2/6
*সারা মার্চ মাস জুড়েই আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল সাধারণ বঙ্গবাসী। সপ্তাহান্তে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ লেগেই আছে। আবার কখনও রোদের তাপে বাড়ছে তাপমাত্রা। আবার দুপুরের পর থেকে বৃষ্টির কারণে নামছে তাপমাত্রার পারদ। আবারও ঘূর্ণাবর্তের মেঘ ঘনিয়েছে বঙ্গজুড়ে।
advertisement
3/6
*আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ওড়িশা পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি সম্ভাবনা। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
4/6
*হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের সব জেলায় শনিবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। কোনও কোনও জেলায় কমলা সতর্কতা। আবার কোনও কোনও জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রার পরিবর্তন হবে। কমবে সর্বনিম্ন তাপমাত্রা। রাতের দিকে ঠান্ডা আমেজ থাকবে।
advertisement
5/6
*দিঘা হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, শনিবার ও রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উপকূলবর্তী এই জেলায়। জেলা জুড়ে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সর্তকতা। মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। দিনের তাপমাত্রার হেরফের না হলেও, রাতের তাপমাত্রা কমবে।
advertisement
6/6
*শনিবার দিঘার সম্ভাব্য তাপমাত্রা থাকবে সর্বোচ্চ প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবারের পাশাপাশি রবিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
IMD Rain Alert: রাত পোহালেই দুর্যোগের ঘনঘটা, ঝেঁপে বৃষ্টির দোসর দামাল হাওয়া, বজ্রপাত! জেলায় জেলায় সতর্কতা জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল