TRENDING:

বিধানসভা ভোটে নতুন লড়াই হুমায়ুন কবীরের! নিজের দল গড়েছেন আগেই, শেষমেশ এবার ইস্তফা দেবেন তৃণমূল থেকে

Last Updated:
TMC and Humayun Kabir: সোমবারেই ইস্তফা দেবেন হুমায়ুন কবীর! জোর কদমে নামছেন প্রচারে
advertisement
1/6
বিধানসভা ভোটে নতুন লড়াই হুমায়ুন কবীরের! নিজের দল গড়েছেন আগেই, শেষমেশ এবার ইস্তফা দেবেন তৃণমূল থেকে
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: আগামী সোমবার বিধানসভাতে গিয়ে তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার রেজিনগরে জানালেন আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর ।
advertisement
2/6
হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী সোমবার বেলা বারোটার সময় বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এরপরেই বুধবার তিনি আম জনতা উন্নয়ন পার্টি'র পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেবেন। আমি সাসপেন্ড হয়ে আছি তৃণমূল দল থেকে ।আমি সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেব।
advertisement
3/6
রেজিনগর ও নওদা দুটি আসন থেকে আমি মনোনয়নপত্র জমা দেব। আমার সঙ্গে বেলডাঙা, সহ বিভিন্ন জায়গার প্রার্থীরা ২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেব। এছাড়াও নওদা তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সম্পন্ন করার পর আমি এক লক্ষ মানুষ নিয়ে সেই মাঠেই জমায়েত করব।
advertisement
4/6
শুক্রবার আরও মুর্শিদাবাদ জেলার চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল হুমায়ুন কবীরের দল। রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টি'র কার্যালয়ে ডোমকল, জলঙ্গী, নবগ্রাম ও খড়গ্রাম আসনে প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছে।
advertisement
5/6
নবগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে গোলক মন্ডল, খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে যাদব দাসকে। ডোমকলে প্রার্থী করা হয়েছে মৌলনা মোসারফ হোসেন ও জলঙ্গিতে প্রার্থী হয়েছেন মহিদুল ইসলাম।
advertisement
6/6
হুমায়ুন কবীরের দাবি, মুর্শিদাবাদের বেশিরভাগ আসনেই প্রার্থী করা হয়েছে ।বাকি আসনেও লড়াই করা হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
বিধানসভা ভোটে নতুন লড়াই হুমায়ুন কবীরের! নিজের দল গড়েছেন আগেই, শেষমেশ এবার ইস্তফা দেবেন তৃণমূল থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল