Anubrata Mondal: ভোটের মুখে নয়া চমক অনুব্রতর! গলায় রাম নামের উত্তরীয় পরে হাঁটলেন রামনবমীর মিছিলে, তুমুল শোরগোল জেলার রাজনীতিতে
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Anubrata Mondal: রামনবমীর মিছিলে অংশ নিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। গলায় রাম নাম লেখা উত্তরীয় এবং ভক্তের বেশে তাঁর এই উপস্থিতি নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা।
advertisement
1/6

রামনবমী উপলক্ষে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার থেকেই ধর্মীয় শোভাযাত্রার আয়োজন চলছে। কোথাও কোথাও গতকালই শোভাযাত্রা হয়েছে, আবার কোথাও কোথাও আজ শুক্রবার শোভাযাত্রার আয়োজন করা হয়। ঠিক সেইরকমই বোলপুরেও একটি রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয় আর সেই শোভাযাত্রায় হাঁটলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।
advertisement
2/6
ভোট ঘোষণা হওয়ার পর থেকেই অনুব্রত মণ্ডলকে সেই আগের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে লক্ষ্য করা যাচ্ছে। ভোটের ফলাফল নিয়ে বারবার ভবিষ্যদ্বাণী করতেও দেখা যাচ্ছে। এসবের মধ্যে অনুব্রত রামনবমীর শোভাযাত্রায় হেঁটে নজর কাড়লেন জেলায়।
advertisement
3/6
রামনবমী উপলক্ষে বোলপুর পৌরসভার চেয়ারম্যান-সহ ওয়ার্ডের কাউন্সিলররা এবং তৃণমূল কর্মীরা বোলপুরে একটি ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করেছিল। সেই শোভাযাত্রাতেই অনুব্রত মণ্ডলকে এদিন হাঁটতে দেখা যায়। অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা-সহ অন্যান্য নেতাকর্মীরা।
advertisement
4/6
অনুব্রত মণ্ডলকে এদিন একেবারে রামভক্ত রূপেই লক্ষ্য করা যায়। তার গলায় লক্ষ্য করা যায় রাম নামের উত্তরীয়। শ্রী রামের নামের উত্তরীয় গলায় বেঁধে রামনবমীর মিছিলে হাঁটার পর ফের অনুব্রত মণ্ডলকে ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণীও করতে দেখা যায়।
advertisement
5/6
অনুব্রত মণ্ডল এদিন বলেন, "রামকে সবাই ভালবাসে আমরাও ভালবাসি। আমরাও রামনবমী মানি। আজকে তো রামনবমী। এই জন্যেই রামনবমীর মিছিল।" এর পাশাপাশি তিনি জানান, এবারের ভোটে তৃণমূল ২৩০ থেকে ২৩৫ আসনে জিতবে।
advertisement
6/6
তবে মিছিলে অনুব্রত মণ্ডল রামনবমীর মিছিলে এই প্রথম হাঁটলেন তা কিন্তু নয়। এই নিয়ে দ্বিতীয় বার হাঁটছেন বলেই জানা যাচ্ছে। এর আগে গত বছর রামনবমীর শোভাযাত্রায় তাকে প্রথম হাঁটতে দেখা গিয়েছিল।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Anubrata Mondal: ভোটের মুখে নয়া চমক অনুব্রতর! গলায় রাম নামের উত্তরীয় পরে হাঁটলেন রামনবমীর মিছিলে, তুমুল শোরগোল জেলার রাজনীতিতে