advertisement

শয়ে শয়ে নাম 'বাতিল'...! বসিরহাটের গ্রামের পর গ্রামে এ কী কাণ্ড, অনিশ্চয়তায় হাজার হাজার গ্রামবাসী

Last Updated:

Voter List: বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। হাতে ভোটার কার্ড নিয়ে মহিলা-পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। তাদের আশঙ্কা, নির্বাচনের দিন আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, তা নিয়েই তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

নাম বাতিল হওয়ায় বিক্ষোভ কচুয়া এলাকায়
নাম বাতিল হওয়ায় বিক্ষোভ কচুয়া এলাকায়
বসিরহাট, উত্তর ২৪ পরগণা: ভোটার তালিকা থেকে শতাধিক নাম বাদ, আতঙ্কে গ্রাম—রাস্তায় নেমে বিক্ষোভ বাসিন্দাদের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বসিরহাট দুই নম্বর ব্লকের কচুয়া,  বড়গোবরা এলাকায় ভোটার তালিকা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, ৩ নম্বর বুথে হঠাৎ করেই ২৫৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। শুধু বড়গোবরা নয়, পাশের কচুয়া এলাকাতেও একই চিত্র সামনে এসেছে, যার জেরে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে গোটা অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কচুয়া এলাকার ৬৭ নম্বর বুথে মোট ৩২৭ জন ভোটারের মধ্যে ২৩৩ জনের নাম বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬৪ নম্বর বুথে ৩৩৪ জনের মধ্যে ২৭৪ জন এবং ৬৫ নম্বর বুথে ৩০৬ জনের মধ্যে ২৪২ জনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। একাধিক বুথে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
advertisement
advertisement
হাতে ভোটার কার্ড নিয়ে মহিলা-পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। তাদের আশঙ্কা, নির্বাচনের দিন আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, তা নিয়েই তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। অভিযোগ, সমস্যার সমাধানের জন্য স্থানীয় বিএলও (BLO) এবং বিডিও (BDO) অফিসে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। এমনকি এক বিএলও-ও নাকি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে দাবি গ্রামবাসীদের একাংশের।
advertisement
গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ভোটার তালিকা সংশোধন করে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বর্তমানে পরিস্থিতি থমথমে। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ না হলে এই বিক্ষোভ আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
শয়ে শয়ে নাম 'বাতিল'...! বসিরহাটের গ্রামের পর গ্রামে এ কী কাণ্ড, অনিশ্চয়তায় হাজার হাজার গ্রামবাসী
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement