স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কচুয়া এলাকার ৬৭ নম্বর বুথে মোট ৩২৭ জন ভোটারের মধ্যে ২৩৩ জনের নাম বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬৪ নম্বর বুথে ৩৩৪ জনের মধ্যে ২৭৪ জন এবং ৬৫ নম্বর বুথে ৩০৬ জনের মধ্যে ২৪২ জনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। একাধিক বুথে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন: ‘১৪.২’ কেজির গ্যাস সিলিন্ডারে Extra ‘২০০ গ্রাম’ কেন থাকে জানেন…? জানুন আসল ‘কারণ’!
হাতে ভোটার কার্ড নিয়ে মহিলা-পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। তাদের আশঙ্কা, নির্বাচনের দিন আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, তা নিয়েই তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। অভিযোগ, সমস্যার সমাধানের জন্য স্থানীয় বিএলও (BLO) এবং বিডিও (BDO) অফিসে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। এমনকি এক বিএলও-ও নাকি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে দাবি গ্রামবাসীদের একাংশের।
আরও পড়ুন: ফ্রিজের পাল্লার রাবারে ময়লার ‘পল্লা’…! তুড়িতে হবে ‘ঝাঁ-চকচকে’, শিখে নিন তিন মোক্ষম ‘তুক’!
গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ভোটার তালিকা সংশোধন করে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বর্তমানে পরিস্থিতি থমথমে। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ না হলে এই বিক্ষোভ আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুলফিকার মোল্যা






