advertisement

Election Commission: অশান্তি থামাতে ডাকেননি কেন্দ্রীয় বাহিনী! সাসপেন্ড বাসন্তী থানার আইসি, বিভাগীয় তদন্তের নির্দেশ দিল কমিশন

Last Updated:

নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, পুলিশ প্রশাসনের কোনও আধিকারিকেরই কর্তব্যে গাফিলতির প্রমাণ পেলে বরদাস্ত করা হবে না৷ কেন্দ্রীয় বাহিনীরও যথাযথ ব্যবহারে জোর দিয়েছে কমিশন৷

বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন৷
বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন৷
গতকাল বিজেপি-র মিছিলে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তী৷ গন্ডগোল থামাতে গেলে পুলিশও আক্রান্ত হয় বলে অভিযোগ৷ সেই ঘটনায় এবার বাসন্তী থানার আইসি-র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল নির্বাচন কমিশন৷ বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন৷
সূত্রের খবর, দুটি রাজনৈতিক দলের কর্মসূচির আগাম খবর থাকা সত্ত্বেও বাসন্তী থানার আইসি যথাযথ ব্যবস্থা নেননি বলে মনে করছে কমিশন৷ এমন কি, সুযোগ থাকলেও কেন্দ্রীয় বাহিনীকেও আইসি ডাকেননি বলে অভিযোগ৷ আইসি-কে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে কমিশন৷
অভিজিৎ পালের জায়গায় বাসন্তী থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীর ঘোষকে৷ আজ রাত ৯টার মধ্যেই নির্দেশ কার্যকর করার জন্য প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে কমিশন৷
advertisement
advertisement
প্রসঙ্গত গতকাল বাসন্তীতে দলের প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে মিছিল বের করে বিজেপি৷ অভিযোগ বাসন্তী বাজারে পৌঁছতেই মিছিলের উপরে হামলা চালায় তৃণমূল৷ মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে বাসন্তী থানার এক এসআই-কে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ৷ দু পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আরও কয়েকজন পুলিশকর্মীও আহত হন৷ সেই ঘটনাতেই এবার কড়া পদক্ষেপ করল কমিশন৷
advertisement
সহ প্রতিবেদন: অনুপ বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Election Commission: অশান্তি থামাতে ডাকেননি কেন্দ্রীয় বাহিনী! সাসপেন্ড বাসন্তী থানার আইসি, বিভাগীয় তদন্তের নির্দেশ দিল কমিশন
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement