advertisement

পয়লা বৈশাখের আগে ঝাড়গ্রামে দারুণ আয়োজন! একছাদের তলায় শাড়ি, ডিজাইনার ব্লাউজ, গয়না আরও কত কী, আকর্ষণীয় ছাড়ে মিলছে সব

Last Updated:

Jhargram News: পয়লা বৈশাখের আগে ঝাড়গ্রামের আরণ্যক হলে বিশেষ প্রদর্শনীর আয়োজন। একছাদের তলায় মহিলাদের পছন্দের সমস্ত সামগ্রী। আকর্ষণীয় ছাড়ের সঙ্গে উপহারের ব্যবস্থায়ও করা হয়েছে।

ঝাড়গ্রামে এক্সিবিশন
ঝাড়গ্রামে এক্সিবিশন
ঝাড়গ্রাম: সামনেই পয়লা বৈশাখ। বাংলা নববর্ষে উপলক্ষ্যে নতুন জামা, শাড়ি কেনা এবং পরার চল রয়েছে বাঙালিদের মধ্যে। তাই পয়লা বৈশাখের আগেই মহিলাদের জন্য দারুণ সুখবর। একছাদের তলায় মিলছে মহিলাদের মন ভোলানোর সমস্ত সামগ্রী। শাড়ি, চুড়িদার, কুর্তি, ব্লাউজ, ব্যাগ, গয়না থেকে শুরু করে আরও কত কী। কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠাওর করা মুশকিল। ঝাড়গ্রাম শহরের আরণ্যক হলে আয়োজিত হয়েছে এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান। মহিলাদের পছন্দের সমস্ত সামগ্রী মিলছে এখানে।
গুলমোহর আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠান ২৬ এবং ২৭ মার্চ চলবে। প্রদর্শনী শুরুর সময় সকাল ১১টা। যা রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এখানে আকর্ষণীয় ছাড়ে মিলছে সমস্ত সামগ্রী। হাজার টাকার উপর কেনাকাটায় থাকছে উপহারও।
আরও পড়ুনঃ কুরুক্ষেত্রের রণভূমিতে বসন্তের দুর্গাপুজো! ১৬ লক্ষ বাজেটে ‘কুর্সি’ দখলের লড়াই, বাসন্তী পুজোর এমন থিম আগে দেখেনি কেউ
উত্তরপ্রদেশের বেনারসি, মধ্যপ্রদেশের চান্দেরি শাড়ি, জয়পুরের কটন শাড়ি, রাজস্থানের মালবেরি সিল্ক-সহ পাবেন ভারতের বিভিন্ন প্রান্তের দারুণ দারুণ সব শাড়ি। দাম শুরু হচ্ছে মাত্র ৭৫০ টাকা থেকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে রেললাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে যুবতী! কে বা কারা এই হাল করল? মধ্যমপুরে চাঞ্চল্য
বর্তমানে কুরুশে বোনা গয়না, পোশাকের চাহিদা মহিলা মহলে ব্যাপক রয়েছে। কুরুশের ট্রেন্ডিং সামগ্রীর স্টল রয়েছে এক্সিবিশন। আরও রয়েছে হাতে বোনা ব্যাগের হরেক কালেকশন, মাটির গয়নার স্টল। ইতিমধ্যেই শহরের বহু মহিলা ভিড় জমাচ্ছেন এই প্রদর্শনীতে। পয়লা বৈশাখের আগে এমন প্রদর্শনী দেখে খুশি ঝাড়গ্রামবাসী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
পয়লা বৈশাখের আগে ঝাড়গ্রামে দারুণ আয়োজন! একছাদের তলায় শাড়ি, ডিজাইনার ব্লাউজ, গয়না আরও কত কী, আকর্ষণীয় ছাড়ে মিলছে সব
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement