BJP : বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার, ভোটের আগে বড় চমক! বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন বলেও খবর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
BJP : ২০২১ সালেও একবার জয়েন করেছিলেন বিজেপিতে। তার পর ফুটবলে ব্যস্ত হয়ে পড়েন তিনি। আবার বিজেপিতে যোদ দিলেন অরিন্দম ভট্যাচার্য।
কলকাতা : প্রাক্তন ফুটবলার-গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে জয়েন করলন। ইস্টবেঙ্গল-মোহনবাগানে, আইএসএল-এ ATK, মুম্বই, নর্থ-ইস্ট, পুনে সিটি দলের হয়ে বহু বছর খেলেছেন তিনি। শেষ বছর ইন্টারকাশি দলের হয়ে i লিগে চ্যাম্পিয়ন দলের সদস্য।
বিজেপিতে যোগদান করা অরিন্দম ভট্টাচার্যের বক্তব্য, আমি অনেকদিন ধরেই বিজেপি পার্টি করছি। বিজেপি ফলো করছি। এখন ভাল সময়, ভোটের সময়। অবসর নিয়েছি তাই মনে হল এটাই বেস্ট টাইম । আমাকে দল যেটা কাজ দেয় সেটাই পালন করে যাওয়ার চেষ্টা করব। ফুটবলার দের জন্য ভাবলে ভাল হয়।
তিনি এটাও মনে করিয়ে দেন, ভারতে ফুটবলের অবস্থা ভাল নয়। আমিও ফুটবলের জন্য এসেছি। ফুটবলে অনেক কিছু দরকার। প্লেয়ারদের অনেক টাকা দরকার। ফুটবল প্লেয়ারদের জন্য দেখব কী কী করা যায়! উল্লেখ্য, এর আগে ২০২১ সালে একবার বিজেপিতে জয়েন করেছিলেন তিনি। তবে ফুটবলে ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে পার্টির দূরত্ব বাড়ে। অর্থাৎ, ৫ বছর পর আবার ঘরেই ফিরলেন অরিন্দম।
advertisement
advertisement
এবারে ভোটবাজারে রামনবমী-ইস্যুতে শান দিয়েছে তৃণমূল ও বিজেপি। রাজ্যজুড়েই পালিত হচ্ছে রামনবমী। শুধু গেরুয়া শিবির নয়, এই রামনবমীতে উৎসব পালনের দিক থেকে পিছু হাটেনি ঘাসফুল শিবিরও। ২৭ মার্চ শুক্রবার নন্দীগ্রামে রামনবমীর পদযাত্রা বের হয়। আর ওই পদযাত্রার পুরোধা হিসাবে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- রাত পোহালেই শুরু আইপিএল, তার আগে সব থেকে বড় ধাক্কা খেল আরসিবি!
নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে পদযাত্রা শুরু হয়। নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে শেষ হয় পদযাত্রা। সেখানে রাম মূর্তিতে পুজো দেন শুভেন্দু। রামনবমীতে শুধু পুজো দেওয়াই নয় এর পাশাপাশি রামনবমীর পদযাত্রাতে অংশগ্রহণ করা সাধারণ মানুষ-সহ ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করেন শুভেন্দু।
advertisement
এদিন জানকীনাথ মন্দির চত্বরে শুভেন্দু অধিকারী নিজেই বালতি ও হাতা নিয়ে ভক্তদের প্রসাদ বিতরণ করতে থাকেন। আর এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয় ভক্তরা। এরপর নন্দীগ্রামে সাংবাদিক বৈঠকে একের পর এক বিষয়ে কটাক্ষ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 5:21 PM IST










