TRENDING:

Herbal Abir Making Process: দোলে ভেষজ আবির মাস্ট! রান্নাঘরের সবজি দিয়ে চটজলদি বানান হারবাল রঙ, প্রশিক্ষণ দিচ্ছে স্কুল

Last Updated:

Herbal Abir Making Process: সামনেই রঙের উৎসব। দোল উপলক্ষে উত্তর ২৪ পরগনার মন্ডলপাড়া গার্লস হাইস্কুলে বিশেষ কর্মশালার আয়োজন। পড়ুয়াদের শেখানো হল, প্রাকৃতিক উপাদান দিয়ে ভেষজ আবির, রাসায়নিক মুক্ত সাবান ও ফিনাইল তৈরির পদ্ধতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দোলের পর ত্বকের সুরক্ষায় মন্ডলপাড়া গার্লস হাইস্কুলে ভেষজ আবির ও সাবান তৈরির বিশেষ কর্মশালার আয়োজন ছাত্রীদের জন্য। দোল উৎসবের পর প্রায়ই ছাত্র-ছাত্রীদের শরীরে রাসায়নিক রঙের দাগ রয়ে যায়। যা থেকে বিভিন্ন ত্বকের সমস্যা উঠে আসে। এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে ও নিরাপদ বিকল্প পন্থা তুলে ধরতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও মন্ডলপাড়া গার্লস হাইস্কুল।
advertisement

স্কুল প্রাঙ্গণেই এদিন আয়োজন করা হয় ভেষজ আবির, রাসায়নিক মুক্ত সাবান ও ফিনাইল প্রস্তুতির কর্মশালা। ছাত্রীদের শেখানো হয়, কীভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আবির তৈরি করা যায়। পালং শাক, কাঁচা হলুদ, গাজর, টমেটো এবং কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি হয় বিভিন্ন রঙের ভেষজ আবির। পাশাপাশি ভেষজ সাবান তৈরির প্রক্রিয়াও হাতে-কলমে শেখানো হয়, যাতে দোলের রং সহজে তুলতে গিয়ে ত্বকের ক্ষতি না হয় এবং যথাযথ স্বাস্থ্যবিধিও বজায় থাকে।

advertisement

আরও পড়ুনঃ জেলায় বড়সড় টোটো চুরি চক্র! ক্রেতা সেজে ‘ফিল্মি’ কায়দায় টোপ, পুলিশের ফাঁদে আন্তঃজেলা চোর চক্র

আয়োজকদের বক্তব্য, বাজারে সহজলভ্য অধিকাংশ রঙেই রাসায়নিক উপাদান থাকে, যা ত্বকে অ্যালার্জি, চুলকানি কিংবা অন্যান্য চর্মরোগের কারণ হতে পারে। তাই ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালায় স্কুলের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তাদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

advertisement

View More

আরও পড়ুনঃ বৃন্দাবন তো অনেক ঘুরেছেন, ‘গুপ্ত বৃন্দাবন’ গিয়েছেন কখনও! মহাপ্রভুর পদধূলি ধন্য এই বৈষ্ণব তীর্থক্ষেত্রে লীলা করেছেন রাধাকৃষ্ণ

সেরা ভিডিও

আরও দেখুন
 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব 'সুলেখা'!
আরও দেখুন

আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ছাত্রী রাসায়নিকমুক্ত, পরিবেশবান্ধব উপায়ে রঙের উৎসব উদযাপনে আগ্রহী হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Herbal Abir Making Process: দোলে ভেষজ আবির মাস্ট! রান্নাঘরের সবজি দিয়ে চটজলদি বানান হারবাল রঙ, প্রশিক্ষণ দিচ্ছে স্কুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল