TRENDING:

Archery Championship: কালিম্পংয়ে রাজ্যস্তরের তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে জঙ্গলমহলের জয়জয়কার! পুরুলিয়ার ঝুলিতে ৫টি পদক, গর্বিত গোটা জেলা

Last Updated:

Purulia Archery Championship: কালিম্পংয়ে অনুষ্ঠিত ৪৬'তম রাজ্য তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে পুরুলিয়ার দাপট। বরাবাজার থানার পক্ষ থেকে খেলতে গিয়ে ৯ জনের মধ্যে পাঁচ জন তিরন্দাজ পদক ও সার্টিফিকেট জিতে বাড়ি ফিরেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরাবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছেলে-মেয়েরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সফলতা অর্জন করল। কালিম্পংয়ে অনুষ্ঠিত ৪৬’তম রাজ্য তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ৯ জন খেলোয়াড়ের মধ্যে পাঁচ জন পদক ও সার্টিফিকেট জিতে বাড়ি ফিরেছেন। পুরুলিয়া জেলার বরাবাজার থানার পক্ষ থেকে তারা খেলতে গিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছে তিন জন ছেলে ও দুই জন মেয়ে।
advertisement

সম্প্রতি, কালিম্পংয়ের একটি বিদ্যালয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার পরিচয় দেয় তারা। সফল খেলোয়াড়দের মধ্যে ছিল কুটারা গ্রামের অজয় কুমার মাহাতো, সে জুনিয়র বিভাগের ৪০ মিটারে প্রথম স্থান অর্জন করেছে। ‌একই গ্রামের বিঘ্নেশ্বর মাহাতো, জুনিয়র বিভাগের ৩০ মিটারে তৃতীয় স্থান অর্জন করেছে। ‌গোবিন্দপুর গ্রামের সন্দীপ হেমব্রম, সিনিয়র বিভাগে ৫০ মিটারে তৃতীয় স্থান অর্জন করেছে। গোহমীকোচা গ্রামের রেবতী মাঝি, জুনিয়র বিভাগে ৪০ মিটারে তৃতীয় স্থান অর্জন করেছে। আমাগাড়া গ্রামের সুদীপা টুডু, জুনিয়র বিভাগে ৪০ মিটারে তৃতীয় স্থান অধিকার করেছে।

advertisement

আরও পড়ুনঃ দেহ ময়নাতদন্তের জন্য মেশিন, আসবাব সবই প্রস্তুত! তাও তালা বন্ধ ক্যানিং পুলিশ মর্গ, দ্রুত চিকিৎসক নিয়োগ করে পরিষেবা চালুর দাবি

জেলার ছেলে-মেয়েদের এই সফলতার পিছনে অনেকটাই বড় ভূমিকা রয়েছে বরাবাজার থানার তিরন্দাজ একাডেমির কোচ গদাধর হেমব্রমের। তাঁর তত্ত্বাবধানে নিয়মিত বরাবাজারের এটিএম গ্ৰাউন্ডে অনুশীলন করেন এই তরুণ তরুণীরা। ‌বরাবাজার থানার পক্ষ থেকে তাদের সমস্ত দিক থেকেই সহযোগিতা করা হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ শিকেয়ে ট্রাফিক নিয়ম! স্টপেজ ছাড়াই দাঁড়াচ্ছে বাস, পরিষেবা নিয়ন্ত্রণে আনতে আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশের সঙ্গে NBSTC-র জরুরি বৈঠক

এ বিষয়ে অংশগ্রহণকারী সুদীপা টুডু ও অজয় কুমার মাহাতো বলেন, বরাবাজার থানার পক্ষ থেকে তারা কালিম্পংয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে তারা অনেকটাই ভাল ফলাফল করেছেন। প্রশিক্ষণের জন্য বরাবাজার থানার পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তারা। এই সফলতায় তারা ভীষণই খুশি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

এ বিষয়ে পুরুলিয়ার বরাবাজার থানার লক্ষ্য আরচারি একাডেমির কোচ গদাধর হেমব্রম বলেন, বরাবাজার থানার পক্ষ থেকে কোচ হিসেবে তিনি কালিম্পংয়ে গিয়েছিলেন। ‌ন’জন ছেলে মেয়ের মধ্যে পাঁচ জন সিলেক্ট হয়েছে রাজ্যস্তরে। ‌লক্ষ্য আরচারি একাডেমি দীর্ঘদিন থেকে প্রশিক্ষণ দিচ্ছে বরাবাজার এলাকার ছেলে-মেয়েদের। ইতিপূর্বেও এই একাডেমির নাম উজ্জ্বল করেছে এখানে প্রশিক্ষণরত ছেলে মেয়েরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Archery Championship: কালিম্পংয়ে রাজ্যস্তরের তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে জঙ্গলমহলের জয়জয়কার! পুরুলিয়ার ঝুলিতে ৫টি পদক, গর্বিত গোটা জেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল