advertisement

NBSTC Bus Service: শিকেয়ে ট্রাফিক নিয়ম! স্টপেজ ছাড়াই দাঁড়াচ্ছে বাস, পরিষেবা নিয়ন্ত্রণে আনতে আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশের সঙ্গে NBSTC-র জরুরি বৈঠক

Last Updated:

Alipurduar NBSTC Bus Service: যেখানে সেখানে বাস দাঁড় করাচ্ছেন যাত্রীরা। চলন্ত বাসে ওঠানামা। সমস্যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। দ্রুত সমাধানের জন্য আলিপুরদুয়া ট্রাফিক পুলিশের সঙ্গে জরুরি বৈঠকে NBSTC-র আলিপুরদুয়ার ডিপো।

আলিপুরদুয়ার বাস পরিষেবা
আলিপুরদুয়ার বাস পরিষেবা
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: শিকেয় উঠেছে ট্রাফিক নিয়ম। রাস্তাঘাটে যেখানে সেখানে বাস দাঁড় করিয়ে দিচ্ছেন যাত্রীরা। নির্ধারিত স্টপেজ ছাড়াই বাড়ির সামনে নামতে চাইছেন তারা। শুধু তাই নয়, চলন্ত বাসে উঠছেন, নামছেন যাত্রীরা। যা যেকোনও সময় বড়সড় বিপদ ঘটতে পারে। ফলে সমস্যার মুখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)।
আজব দাবি করছেন যাত্রীরা। নির্ধারিত স্টপেজ ছাড়াই বাড়ির সামনে নামানোর দাবি। বাস না দাঁড়াতে চাইলে চলন্ত বাস থেকে যাত্রীরা লাফ দিয়ে নেমে যাচ্ছেন, এমন সাংঘাতিক সব দৃশ্যও দেখা যাচ্ছে আলিপুরদুয়ার শহরে। আর এই সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আলিপুরদুয়ার ডিপো। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশের সঙ্গে আলিপুরদুয়ার ডিপো কর্তৃপক্ষ বৈঠকে বসে।
advertisement
আরও পড়ুনঃ আবেদন করেও মিলছে না সমুদ্র সাথী প্রকল্পের ভাতা! রাজ্য সরকারের কাছে সমাধানের দাবি মথুরাপুরের মৎস্যজীবীদের
বৈঠকে ডিএসপি ট্রাফিক শান্তনু তরফদার উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আলিপুরদুয়ার ডিপো ইনচার্জ সমস্যার কথা পুলিশকে বিস্তারিত জানান। রাস্তায় চলাচলের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা, গতির নিয়ন্ত্রণ, মাদক সেবন করে গাড়ি চালানো, স্টপেজ ছাড়া গাড়ি, বাস যেখানে সেখানে দাঁড় করানো- এই সমস্ত দিকে আগামী দিনে কড়া নজর রাখা হবে ট্রাফিক পুলিশের তরফে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সামনেই ভ্যালেন্টাইন্স উইক! প্রেয়সীকে উপহার দিন কাস্টমাইজ টেডি, শিলিগুড়ির বিধান মার্কেটে মিলছে মাত্র ৯৯ টাকা থেকে
আলিপুরদুয়ার ডিএসপি ট্রাফিক শান্তনু তরফদার বৈঠক শেষে জানান, বাসের মাধ্যমে শহরে যাতে পরিবহণ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলে তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আলিপুরদুয়ার ডিপো সঙ্গে আলোচনা হল। প্রচুর বাস চালক এবং কনডাক্টর বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী দিনে আশা করা যায় আলিপুরদুয়ারবাসী ভাল পরিষেবা পাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
NBSTC Bus Service: শিকেয়ে ট্রাফিক নিয়ম! স্টপেজ ছাড়াই দাঁড়াচ্ছে বাস, পরিষেবা নিয়ন্ত্রণে আনতে আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশের সঙ্গে NBSTC-র জরুরি বৈঠক
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement