TRENDING:

Kalyani AIMS : ফেসবুকে কল্যাণী এইমসের নামে ভুয়ো নিয়োগ বিজ্ঞাপন, চার প্রতারক গ্রেফতার, উদ্ধার প্রা ৫৫ হাজার টাকা

Last Updated:

Kalyani AIMS : অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার, জব কনফার্মেশন লেটার ও অ্যাগ্রিমেন্ট লেটার পাঠিয়ে বিশ্বাস অর্জন করে। বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে একাধিক ধাপে মোট ৫৫,০৪০ টাকা আদায় করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ : ফেসবুকে ভুয়ো নিয়োগ বিজ্ঞাপন, প্রতারণা চক্রের চার সদস্য গ্রেফতার, উদ্ধার ৫৫,০৪০ টাকা। ফেসবুকে কল্যাণী এইমসে কর্মী নিয়োগের নামে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ঘটনায় বড়সড় সাফল্য পেল সাইবার ক্রাইম থানা। এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোট ৫৫,০৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দিল প্রশাসন
উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দিল প্রশাসন
advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখে সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী জানান, ফেসবুকে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞাপন দেখে তিনি আবেদন করেন। এরপর প্রতারকরা ধাপে ধাপে তাঁর সঙ্গে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার, জব কনফার্মেশন লেটার ও অ্যাগ্রিমেন্ট লেটার পাঠিয়ে বিশ্বাস অর্জন করে। বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে একাধিক ধাপে মোট ৫৫,০৪০ টাকা আদায় করা হয়।

advertisement

অভিযোগ পাওয়ার পরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানা। তদন্ত চলাকালীন প্রতারকদের ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করা হয়। সেই সূত্র ধরেই ধানতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের জেরায় জানা যায়, এই ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র যুক্ত রয়েছে। এর পর ধারাবাহিক অভিযান চালিয়ে চক্রের আরও দুইজন মূল পান্ডাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা সম্পূর্ণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন- ক্যানসার চিকিৎসায় আর ছুটতে হবে না কলকাতা! মুর্শিদাবাদেই মিলবে উন্নত পরিষেবা

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত যেকোনো নিয়োগ বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করে অর্থ লেনদেন না করার আবেদন জানিয়েছে প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kalyani AIMS : ফেসবুকে কল্যাণী এইমসের নামে ভুয়ো নিয়োগ বিজ্ঞাপন, চার প্রতারক গ্রেফতার, উদ্ধার প্রা ৫৫ হাজার টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল