TRENDING:

Thunderstorm Death: দুর্যোগের রাতে আকাশের বুক চিরে নেমে এল যম, কোলাঘাটে বাড়ির অদূরেই যুবকের মর্মান্তিক পরিণতি

Last Updated:

Thunderstorm Death: দুর্যোগের রাতে ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন যুবক। বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মর্মান্তিক পরিণতি। কোলাঘাট থানার অন্তর্গত সাহাপুর গ্রামে বজ্রপাতে মৃত্যু হল বছর ৩৬-এর বাপন মান্নার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বাড়ির অদূরেই ক্লাব ঘর। বাড়ি থেকে হাঁটা পথ মাত্র এক মিনিটের। আর সেই ক্লাব ঘর থেকেই বাড়ির পথে পা বাড়ানোর মাত্রই ঘটে গেল বিপত্তি। দুর্যোগের মধ্যে সামান্য এইটুক রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। ঝরে গেল তরতাজা প্রাণ। কোলাঘাট থানার এলাকার বাসিন্দা বাপন মান্না বজ্রপাতে মারা গেলেন। প্রতিদিনকার মতো ক্লাবে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ির পথে ফিরে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
কোলাঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু
কোলাঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত সাহাপুর গ্রামের বাসিন্দা বাপন মান্না। বয়স হয়েছিল ৩৬ বছর। বাবা, মা ও এক বিবাহিত দিদি রয়েছে। পেশায় বাপন একজন প্লাম্বার। বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তি। অন্যান্য দিনের মতোই সোমবার সন্ধ্যায় বন্ধু-বান্ধবের সঙ্গে পাড়ার ক্লাবে আড্ডা দিতে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ তিলপাড়া ব্যারেজে ফের ‘ক্ষত’! ফাটল সারতেই বেরিয়ে এল গর্ত, তড়িঘড়ি বাঁশ দিয়ে ঘেরা হল গুরুত্বপূর্ণ সেতু

advertisement

View More

বাপন মান্না

সন্ধ্যে গড়িয়ে রাত সাড়ে আটটা থেকে শুরু হয় দুর্যোগ। বইতে থাকে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে শুরু হয় বজ্রপাত। তখনও বৃষ্টি আসেনি। বৃষ্টি আসার আগেই ক্লাব ঘর থেকে একে একে সবাই যে যার বাড়ি ফেরে। বাড়ির পথে পা বাড়ায় বাপন মান্নাও। ক্লাব থেকে বাড়ি ঢিল ছোঁড়া দূরত্বে বাপনের সামনে ছিল আরও একজন। হাতে ছিল মোবাইল। হঠাৎই চারদিক আলো করে বিকট আওয়াজে বজ্রপাত হয়। আর সেই বজ্রপাতের আঘাতে রাস্তাতেই লুটিয়ে পড়েন বাপন।

advertisement

আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা অমান্য করে তীরের দিকে বাংলাদেশি জাহাজ! পেঁচিয়ে ছিঁড়ল কুলপির মৎস্যজীবীদের ‘সম্পদ’, ক্ষতিপূরণের দাবি

বন্ধুর চোখের সামনেই বাপনের এমন পরিনিতি। তার চিৎকারে বাড়ির সবাই বেরিয়ে আসেন। ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। বজ্রপাতের আঘাতে মৃত্যু হয়েছে বাপনের। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাপনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলমহলের মাটিতে ১০ বছরের সৃজিতের ড্রিবল স্কিল মুগ্ধ করছে সকলকে, স্বপ্ন সুনীল হওয়ার
আরও দেখুন

বাপনের আত্মীয় মিঠু মণ্ডল জানিয়েছেন, “প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে ক্লাব ঘরে আড্ডা দিচ্ছিল বাপন। দুর্যোগ শুরু হতে বাড়ি ফিরছিল সবাই। বাপনের বাড়ি থেকে ক্লাব ঘরের দূরত্ব হাঁটা পথে এক মিনিটের। সেই সময়ের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। বজ্রপাতে মৃত্যু হয়েছে বাপনের।” বাড়ির একমাত্র পুত্র সন্তান তথা একমাত্র উপার্জনকারী বাপনকে হারিয়ে ভেঙে পড়েছে প্রায় বার্ধক্যে পৌঁছানো বাপনের বাবা-মা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Thunderstorm Death: দুর্যোগের রাতে আকাশের বুক চিরে নেমে এল যম, কোলাঘাটে বাড়ির অদূরেই যুবকের মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল