TRENDING:

Digha Weather Update: কালবৈশাখীর দাপট শুরু দিঘায়! মেঘলা আকাশ আর উত্তাল সমুদ্রের ঢেউ, পর্যটকদের জন্য জারি কড়া সতর্কতা

Last Updated:
Digha Weather Update: কালবৈশাখীর জেরে দিঘায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বাড়ছে ঢেউয়ের উচ্চতা। পর্যটকদের সতর্ক করে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে উপকূলে
advertisement
1/6
ভয়ঙ্কর রূপ নিচ্ছে দিঘার সমুদ্র! কালবৈশাখীর দাপটে উত্তাল ঢেউ, পর্যটকদের জন্য প্রশাসনের বড় বার্তা
ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। তার জেরে উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। বইছে ঝোড়ো হাওয়া। মেঘাচ্ছন্ন আকাশ সমুদ্র সৈকতে। সোমবার রাতে বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ দিঘার সমুদ্র সৈকতে। সমুদ্রে পর্যটকদের স্নানের ক্ষেত্রে সতর্ক রয়েছে প্রশাসন। সকাল থেকেই আকাশের মুখ ভার, টিপ টিপ বৃষ্টি সঙ্গে মাঝে মাঝে হালকা হাওয়ার দাপট। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
2/6
একের পর এক অক্ষরেখা, ঘূর্ণাবর্ত, স্কোয়াল ফ্রন্টের জেরে দুর্যোগ চলছে বাংলায়। সেইসঙ্গে দোসর হচ্ছে কালবৈশাখী। তার জন্য সোমবার থেকেই উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। ঢেউয়ের উচ্চতা ক্রমশ বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর আগেই সতর্কতা জারি করেছিল, যার প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায়।
advertisement
3/6
ঝোড়ো হওয়ার সঙ্গে মঙ্গলবার সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি। তবে এই বৃষ্টির মধ্যেও পর্যটকদের উৎসাহে ভাটা পড়েনি। কেউ সমুদ্রের ধারে বসে ঢেউ উপভোগ। আবার কেউ সমুদ্র স্নানে মেতে উঠেছে। যদিও টিপ টিপ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া মিলিয়ে পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছে, তবুও দিঘার পর্যটনচিত্রে পর্যটকদের উৎসাহে প্রভাব ফেলতে পারেনি।
advertisement
4/6
সকালে জোয়ার থাকলেও দুপুর থেকেই সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকরা। নিরাপত্তা বিধি মেনে নির্দিষ্ট এলাকায় স্নান করছেন। সৈকতে মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স কর্মী। পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত পর্যটকরা, কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত। উত্তাল ঢেউয়ের মধ্যেও আনন্দের খোঁজে মেতে উঠেছে দিঘার সৈকত।
advertisement
5/6
মাঝেমধ্যেই মেঘাচ্ছন্ন আকাশের মধ্য থেকে সূর্য উঁকি দিচ্ছে। এই আবহাওয়ার খামখেয়ালিপনা দিঘার সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছে। কখনও মেঘ, কখনও রোদ। এক পর্যটক নন্দদুলাল চক্রবর্তী বলেন, “সমুদ্র উত্তাল রয়েছে। মেঘলা আকাশ টিপ টিপ বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে। ঝোড়ো হাওয়ার মধ্যে বেশ ভালই লাগছে তোমাকে সৈকত।"
advertisement
6/6
প্রশাসনও যথেষ্ট সতর্ক রয়েছে। সমুদ্র মোতায়েন রয়েছে নুলিয়ার। মাইকিং করা হচ্ছে। পর্যটকদের সতর্ক করে বারবার বলা হচ্ছে গভীর জলে না নামার জন্য। লাইফগার্ডরা সারাক্ষণ নজর রাখছেন পরিস্থিতির উপর। যেকোনও বিপত্তি এড়াতে প্রস্তুত রয়েছে প্রশাসন। (তথ্য ও ছবি: মদন মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Digha Weather Update: কালবৈশাখীর দাপট শুরু দিঘায়! মেঘলা আকাশ আর উত্তাল সমুদ্রের ঢেউ, পর্যটকদের জন্য জারি কড়া সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল