পাথরপ্রতিমার ছোট রাক্ষস খালি এলাকার জগদ্দল নদীতে বিশাল আকৃতির এক কুমিরের দেখা মিলেছে। নদীর পাড়ে মুরগি ধরে খাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হওয়ার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে নদীর বিভিন্ন ঘাটে কুমিরটি ঘোরাফেরা করছে এবং খাবারের খোঁজে নদীর ধারে উঠে আসছে।
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি। কমিটিকে মাথা উঁচু করে যেভাবে খাচ্ছে, যা দেখতে নদীর ধারে মানুষের জড়ো হতে দেখা যায়। এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা। জীবিকার তাগিদে নদীতে নামতে হলেও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। শুধু পুরুষ নয়, নদীতে কাঁকড়া বা ছোট মাছ ধরতে যাওয়া মহিলারাও আতঙ্কে রয়েছেন।
ইতিমধ্যে প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি। এরপর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে। হঠাৎ কেন এমন ঘটল, স্থানীয়রা জানিয়েছেন সুন্দরবনে কুমিরের উপস্থিতি স্বাভাবিক হলেও খাদ্যের অভাব বা পরিবেশগত কারণে তারা মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কুমির নিয়ে এলাকায় কানাঘুঁষো চলছে। ফলে এখন এই এলাকায় কুমিরের আতঙ্ক বাড়ছে। এখন দেখার কবে এই কুমিরটি ধরা পড়ে।
নবাব মল্লিক





