TRENDING:

ইংরেজিকে আর ভয় নয়! জটিল ব্যাকরণের সহজ পাঠ ‘ইংলিশ সাথী’, এগরার শিক্ষকের লেখা বইয়ে সাহিত্যচর্চা আরও মজাদার

Last Updated:

East Medinipur Teacher: জটিল ব্যাকরণকে সহজভাবে পড়ুয়াদের কাছে পৌঁছে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার কুলটিকরি প্রহ্লাদ বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক অমিতেশ দাস। লিখে চলেছেন একটার পর একটা বই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: ইংরেজির শিক্ষক তিনি। কলমই তাঁর শক্তি। পড়ুয়াদের কাছে সাহিত্যচর্চা আরও মজাদার করে তোলাই তাঁর লক্ষ্য। জটিল ব্যাকরণকে সহজভাবে ছাত্রদের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার এগরার কুলটিকরি প্রহ্লাদ বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক অমিতেশ দাস।
advertisement

ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি ঝোঁক ছিল তাঁর। অধ্যাপক বাবার কাছ থেকেই তিনি সাহিত্যের প্রতি অনুপ্রেরণা পান। তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে স্নাতক পাশ। এরপর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর শুরু হয় তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন।

আরও পড়ুনঃ পুরুলিয়ার রঘুনাথপুরে নিরাপত্তা জোরদার, সিসিটিভি-র চাদরে মোড়া হল শহর, ২৪ ঘণ্টা পুলিশের নজরদারি

advertisement

আড়াই দশক ধরে তিনি নিষ্ঠার সঙ্গে পড়িয়ে চলেছেন ছাত্রছাত্রীদের। তবে শিক্ষকতা জীবনই তাকে এক গভীর সমস্যার মুখোমুখি করেছে। ক্লাসে পড়ানোর সময় তিনি লক্ষ্য করেন, অনেক ছাত্রছাত্রী সাহিত্যের প্রতি আগ্রহ হারাচ্ছে। জটিল ব্যাকরণ তাদের কাছে কঠিন মনে হয়। ফলে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যায়। এই বিষয়টি তাঁকে ভাবিয়ে তোলে। তখনই তিনি সিদ্ধান্ত নেন নতুনভাবে পড়ুয়াদের সাহিত্যে শেখানো দরকার। সহজ ভাষায় বিষয়গুলো তুলে ধরতে হবে। সাহিত্যকে আরও মজাদার করে তুলতে হবে। জটিল ব্যকরণকে পড়ুয়াদের মতো করে লিখতে হবে। সেই ভাবনা থেকেই শুরু হয় তাঁর নতুন পথচলা। কলমই হয়ে ওঠে তাঁর প্রধান শক্তি।

advertisement

View More

আরও পড়ুনঃ রান্না করে তো খেয়েছেন, কিন্তু চালকুমড়োর খোলের আসল ব্যবহার জানেন না অনেকেই, দেখলে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না

পড়ুয়াদের সাহিত্য অনুরাগী করতে তিনি লিখতে শুরু করেন একের পর এক বই। জটিল ব্যাকরণকে তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করেন। সাহিত্যের কঠিন বিষয়গুলোও সহজভাবে তুলে ধরেন। তাঁর লেখা বই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। বাংলার বেশ কয়েকটি নামী প্রকাশনী থেকে তাঁর বই প্রকাশিত হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য তিনি লিখেছেন ‘ইংলিশ সাথী’। আবার ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে লিখেছেন ‘দ্যা পাওয়ার অফ ইংলিশ’।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মালদহের শিল্পীর দেখানো পথে স্বপ্ন দেখছেন অন্য তাঁতিরাও! হাতের তাঁতে মোটরের জাদু
আরও দেখুন

শুধু ইংরেজি ভাষা নয়, বাংলা ভাষার প্রতিও তাঁর সমান আগ্রহ। নিজের জীবনের নানা অভিজ্ঞতা তিনি লেখার মধ্যে তুলে ধরেন। তবে তাঁর লেখার ভাষা সবসময় সহজ। কঠিন শব্দ বা জটিল ব্যাখ্যা তিনি এড়িয়ে চলেন। তাঁর লক্ষ্য একটাই, পড়ুয়ারা যেন সহজভাবে বিষয়টি বুঝতে পারে। আজকের সময়ে অনেক তরুণ-তরুণী সাহিত্যচর্চা থেকে দূরে সরে যাচ্ছে। সেই সময় অমিতেশ দাসের মতো শিক্ষকরা নতুন আশার আলো দেখাচ্ছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টা সত্যিই কুর্নিশ যোগ্য।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ইংরেজিকে আর ভয় নয়! জটিল ব্যাকরণের সহজ পাঠ ‘ইংলিশ সাথী’, এগরার শিক্ষকের লেখা বইয়ে সাহিত্যচর্চা আরও মজাদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল