রান্না করে তো খেয়েছেন, কিন্তু চালকুমড়োর খোলের আসল ব্যবহার জানেন না অনেকেই, দেখলে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Bankura News: রান্না করে তো চালকুমড়ো অনেক খেয়েছেন। কিন্তু চালকুমড়োর খোলের আসল ব্যবহার জানেন না অনেকেই। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে এখনও গৃহস্থালির কাজে এবং লোকসংস্কৃতির বাদ্যযন্ত্র তৈরিতে চালকুমড়োর খোল ব্যবহার হয়।
আধুনিকতার ঢেউ গ্রামবাংলার বহু প্রাচীন জিনিসকে হারিয়ে দিলেও এখনও বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামগুলিতে দেখা মেলে চালকুমড়োর খোলের ব্যবহার। গ্রামাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই প্রাকৃতিক বস্তুটি। শুকিয়ে নেওয়া চালকুমড়োর শক্ত খোল একসময় গ্রামীণ জীবনে পাত্র, বাদ্যযন্ত্র এমনকি নানা গৃহস্থালির কাজে ব্যবহার হত। এখনও বাঁকুড়ার কিছু অঞ্চলে সেই ঐতিহ্যের চিহ্ন টিকে রয়েছে। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
স্থানীয়দের কথায়, বড় আকারের চালকুমড়ো শুকিয়ে তার ভিতরের অংশ ফেলে দিলে যে শক্ত খোল তৈরি হয়, সেটিই ব্যবহার করা হয় নানা কাজে। বিশেষ করে জল বা শস্য রাখার পাত্র হিসেবে একসময় এটি খুবই জনপ্রিয় ছিল। প্লাস্টিক বা ধাতব পাত্রের প্রচলন বাড়ার আগে গ্রামবাংলায় এমন প্রাকৃতিক পাত্রই ছিল গৃহস্থালির ভরসা।
advertisement
শুধু পাত্র হিসেবেই নয়, চালকুমড়োর এই খোলের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে লোকসঙ্গীতের জগতে। গ্রামীণ শিল্পীদের ব্যবহার করা একতারা তৈরির ক্ষেত্রে এই খোল ব্যবহার করা হয়। খোলের উপর চামড়া বা কাঠ বসিয়ে তার সঙ্গে বাঁশের দণ্ড লাগিয়ে তৈরি হয় একতারা। ফলে লোকসংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে এই সাধারণ বস্তুটি।
advertisement
advertisement
advertisement
তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্য ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। প্লাস্টিক ও আধুনিক উপকরণের সহজলভ্যতার কারণে নতুন প্রজন্মের মধ্যে চালকুমড়োর খোলের ব্যবহার অনেকটাই কম। তবুও বাঁকুড়ার প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও কিছু মানুষ এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। গ্রামবাংলার প্রাচীন সংস্কৃতির নিদর্শন হিসেবে এই সাধারণ বস্তুটি আজও স্মরণ করিয়ে দেয় অতীতের সহজ সরল জীবনকে। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)





