TRENDING:

East Medinipur News: মেচেদাবাসীর জন্য খুশির খবর! জঞ্জাল-যন্ত্রণা দূর করতে প্রশাসনের বিরাট পরিকল্পনা, পাল্টে যেতে পারে শহরের চেহারা

Last Updated:

East Medinipur News: মেচেদার পরিবেশ দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। যত্রতত্র আবর্জনার কারণে দূষণ ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেচেদা, সৈকত শীঃ মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সহ শহর এলাকার আবর্জনা অবিলম্বে অপসারণ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দ্রুত পূর্ণাঙ্গ রূপায়ণ ও ভ্যাট নির্মাণের দাবি তুলল জেলাবাসী। মেচেদা হল পূর্ব মেদিনীপুর জেলার ‘প্রবেশদ্বার’। মেচেদা রেল স্টেশন এবং কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাস ছাড়ে। তবে এই শহর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। ফলে এখানে চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব লক্ষ্য করা যায়।
advertisement

মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ মেচেদা শহর এলাকায় যত্রতত্র ছড়িয়ে থাকে নোংরা, আবর্জনা। সেখান থেকে ছড়াচ্ছে দূষণ। এবার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সহ শহর এলাকার আবর্জনা অবিলম্বে অপসারণ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দ্রুত পূর্ণাঙ্গ রূপায়ণ ও ভ্যাট নির্মাণের দাবি তুলল সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ স্মার্টফোন ভুলে খুদেদের হাতে গল্পের বই! বীরভূমে ম্যাজিক দেখাচ্ছে ‘বইওয়ালা’, পাঠকদের দোরগোড়াতেই পৌঁছে যাচ্ছে আস্ত গ্রন্থাগার

advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার ‘প্রবেশদ্বার’ মেচেদায় একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের দাবি, সেই প্রকল্প তাড়াতাড়ি বাস্তবের মুখ দেখুক। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নারায়ণ চন্দ্র নায়ক বলেন, পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা স্টেশন। এখানেই জমে রয়েছে নোংরা, আবর্জনা। ফলস্বরূপ ওই জঞ্জাল থেকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, তেমনই জাতীয় সড়কের দু’ধারে আবর্জনা সহ মেচেদা-বাপুর খাল সংলগ্ন এলাকায় আবর্জনা ফেলার সমস্যা তো রয়েছেই।

advertisement

View More

সব মিলিয়ে, মেচেদার পরিবেশ দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। যত্রতত্র আবর্জনার কারণে দূষণ ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। সেই সমস্যা দূর করতে অবিলম্বে প্রশাসনকে এগিয়ে আসতে হবে, এমনটাই দাবি করছেন অনেকে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মেচেদাবাসীর জন্য খুশির খবর! জঞ্জাল-যন্ত্রণা দূর করতে প্রশাসনের বিরাট পরিকল্পনা
আরও দেখুন

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার প্রবেশপথে আবর্জনার স্তূপের মোকাবিলা করতে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলার সবুজ সংকেত দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই প্রকল্প দ্রুতই বাস্তবে রূপ দিতে আগ্রহী হয়েছে। আগামী দিনে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প মেচেদা শহরকে জঞ্জালের হাত থেকে মুক্তি দেবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: মেচেদাবাসীর জন্য খুশির খবর! জঞ্জাল-যন্ত্রণা দূর করতে প্রশাসনের বিরাট পরিকল্পনা, পাল্টে যেতে পারে শহরের চেহারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল