advertisement

Mobile Library: স্মার্টফোন ভুলে খুদেদের হাতে গল্পের বই! বীরভূমে ম্যাজিক দেখাচ্ছে 'বইওয়ালা', পাঠকদের দোরগোড়াতেই পৌঁছে যাচ্ছে আস্ত গ্রন্থাগার

Last Updated:

Mobile Library: পাঠক যদি গ্রন্থাগারে না আসে, তাহলে এবার গ্রন্থাগারই পৌঁছে যাবে পাঠকের দোরগোড়ায়। এই ভাবনা থেকেই জন্ম নিয়েছে ভ্রাম্যমাণ গ্রন্থাগার 'বইওয়ালা'।

+
ভ্রাম্যমাণ

ভ্রাম্যমাণ গ্রন্থাগার বইওয়ালা

সিউড়ি, বীরভূম, সুদিপ্ত গড়াইঃ “মোবাইল নয়, বইয়ে হোক আসক্তি”- এই লক্ষ্যকে সামনে রেখে বীরভূমের গ্রামে গ্রামে বই পৌঁছে দিচ্ছে এক বিশেষ ভ্রাম্যমাণ গ্রন্থাগার। আধুনিক প্রজন্মের ডিজিটাল নির্ভরতা কমিয়ে হারানো পাঠাভ্যাস ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ। সেই অসাধ্য সাধনেই পথে নেমেছে সিউড়ির অরুণজ্যোতি পাঠাগার।
বর্তমান সময়ে গ্রাম বা শহর, সর্বত্রই পাঠাগারের গুরুত্ব কমছে। জেলা গ্রন্থাগার থেকে গ্রামীণ পাঠাগার, সর্বত্রই পাঠকের আকাল। হাতে হাতে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার দাপটে বই এখন পিছনের সারিতে। এই প্রতিকূল পরিস্থিতিতে অরুণজ্যোতি পাঠাগার এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে। পাঠক যদি গ্রন্থাগারে না আসে, তাহলে এবার গ্রন্থাগারই পৌঁছে যাবে পাঠকের দোরগোড়ায়। এই ভাবনা থেকেই জন্ম নিয়েছে ভ্রাম্যমাণ গ্রন্থাগার ‘বইওয়ালা’।
advertisement
আরও পড়ুনঃ পচা দুর্গন্ধের পরোয়া নেই! হাওড়ায় আবর্জনার স্তূপ হাতড়াচ্ছে একদল মানুষ, কীসের খোঁজে জানলে চমকে উঠবেন
সব বয়সের মানুষের রুচির কথা মাথায় রেখে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি সাজানো হয়েছে। সংগ্রহে রয়েছে বাংলা ও ইংরেজি গল্পের বই, কিশোর সাহিত্য ও ধ্রুপদী উপন্যাস, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ক বই, মননশীল ও সমাজচেতনামূলক পাঠ্য। অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। উদ্যোক্তাদের মতে, কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে মেধার বিকাশ ঘটে না। প্রকৃত মানবিকতা ও যুক্তিবোধ তৈরির জন্য সাহিত্যের সাথে বন্ধুত্ব একান্ত প্রয়োজন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যতম উদ্যোক্তা শুভাশিস গড়াই বলেন, “গত ফেব্রুয়ারি মাস থেকে সিউড়ি ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে আমাদের এই ভ্রাম্যমাণ লাইব্রেরি ঘুরছে। গত রবিবারও মাঝিপাড়াতে এই কর্মসূচি হয়েছে। মূল লক্ষ্য একটাই, ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি কমিয়ে তাঁদের বইমুখী করা। মানুষের আগ্রহ প্রতিদিন বাড়ছে।” একদিনেই অভ্যাস বদলানো সম্ভব নয়, তবে ধারাবাহিক চেষ্টায় পরিবর্তন আসবেই, সেই বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে ‘বইওয়ালা’।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mobile Library: স্মার্টফোন ভুলে খুদেদের হাতে গল্পের বই! বীরভূমে ম্যাজিক দেখাচ্ছে 'বইওয়ালা', পাঠকদের দোরগোড়াতেই পৌঁছে যাচ্ছে আস্ত গ্রন্থাগার
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement